জনকল্যাণ শিবিরে নাম নথিভুক্ত করলেই কি মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার? জেনে নিন আসল সত্য

Published : Jun 17, 2026, 09:11 AM IST

রাজ্যের জনকল্যাণ শিবির থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে। তবে আবেদন করলেই ৩ হাজার টাকা মিলবে? জেনে নিন এই ভাতা পেতে আর কী কী করণীয়। রইল অজানা তথ্য।

PREV
16

রাজ্যে বিভিন্ন এলাকায় বসেছে জনকল্যাণ শিবির। এই শিবির থেকে সরাসরি করা যাচ্ছে বিভিন্ন ভাতার জন্য আবেদন। এই শিবিরে দেওয়া হচ্ছে বিশেষ পরিষেবা। যেখানে আবেদনকারীরা সরাসরি লাইনে দাঁড়িয়ে নাম সংযুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছেন।

26

জনকল্যাণ শিবিরে আছে বিভিন্ন কাউন্টার। সেখানে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র জমি দিয়ে আবেদন যাচাই করা হবে। সংশ্লিষ্ট আধিকারিকরা আবেদনকারীর তথ্য মিলিয়ে সরাসরি অনলাইনে তা নথি ভুক্ত করবে।

36

এখন প্রশ্ন হল, আবেদন করলেই কি মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা? জানা যাচ্ছে, জনকল্যাণ শিবির থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে চাইলে সবার আগে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যান। আবেদন পত্রের সঙ্গে তা জমা দিন। সেখানেই উপস্থিত আধিকারিকরা আবেদনকারীর তথ্য মিলিয়ে সরাসরি অনলাইনে তা নথি ভুক্ত করবে।

46

এরপর হবে ভেরিফিকেশন। তাতে আপনি পাশ করলে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার। এক্ষেত্রে শুধু ডকুমেন্ট সঠিক থাকতে যে ভাতা পাবেন এমন নয়। ভাতা পেতে হলে আপনারা সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে।

56

ডিবিটি-র মাধ্যমে পৌঁছাবে টাকা। তাই আধার ও প্যান যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে সমস্যা। সেক্ষেত্রে মিলবে না টাকা।

66

তবে কেউ জনকল্যাণ শিবিরে না যেতে পারলে সমস্যা নেই। আপনি ঘরে বসে অনলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন। তারপর একই ওয়েবসাইট থেকে জানতে পারবেন আপনার আবেদন গ্রহণ হল কি না। আবেদন করার কদিন পর ওয়েবসাইটে গিয়ে track application status-এ ক্লিক করুন। আপনার মোবাইল নম্বর, আধার নম্বর দিতে দেখতে পাবেন আপনার আবেদনের স্ট্যাটাস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories