শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগ, পর্ণশ্রীতে গ্রেফতার কালীঘাট পন্থী নেতা

Published : Jul 11, 2026, 04:02 PM IST
ARRESTED

সংক্ষিপ্ত

পর্ণশ্রীতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সংহিতা দাসের স্বামী অঞ্জন দাসকে পুলিশ গ্রেফতার করেছে। ২০২০ সালের একটি পুরনো মামলায় তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার নতুন ধারা যোগ হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। 

পর্ণশ্রীতে এক কালীঘাটপন্থী তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সংহিতা দাসের স্বামী অঞ্জন দাসকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগ আছে। ২০২০ সালের পুরনো একটি মামলায় পদক্ষেপ করেছে পুলিশ।

সংহিতা কলকাতা পুরসভার ১২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এছাড়া, পুরসভার ১৪ নম্বর বরো চেয়ারপার্সনের দায়িত্বের ছিলেন। রাজ্যের পালাবদলের পর পুরবোর্ড ভেঙে দেওয়ায় পদ হারিয়েছেন।

জানা গিয়েছে, রবীন্দ্রনগরের বাসিন্দা জনৈক সুশান্ত ঘোষের অভিযোগের ভিত্তিতে অঞ্জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল ২০২০ সালে। অভিযুক্তদের তালিকায় ছিলেন বিপ্লব ঘটক, ভোলা সরকার, সন্তু দাস, উৎপল দে, চিত্তরঞ্জন দাস এবং মৃত্যুঞ্জন দাস। তাঁদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় কোনও কাজ বেআইনি ভাবে বাধা দেওয়া, ইচ্ছাকৃত ভাবে বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত করা, ভয় দেখানো এবং অপরাধের সহায়তার মামলা রুজু হয়েছিল।

২০২১ সালে এই মামলার চূড়ান্ত রিপোর্ট আলিপুর আদালতে জমা দিয়েছিল পুলিশ। কিন্তু ৩১ মে অভিযোগকারীর স্ত্রী পর্ণশ্রী থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন। মামলার ফের তদন্ত বয়। এবার তদন্তের দায়িত্ব নিয়েছেন সাব ইন্সপেক্টর কুণাল বরাইক। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৮৩ নম্বর ঘারা অনুসারে, অভিযোগকারী এবং তার স্ত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করা হয়। তারপর শ্লীলতাহানি ও খুনের চেষ্টার ধারা যোগ হয় পুরনো মামলায়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সংহিতা দাসের স্বামী অঞ্জন দাসকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

বারুইপুরে ইন্দ্রজিৎয়ের নাম-পরিচয় চিহ্নিত করে খুন করা হয়েছে, বিস্ফোরক দাবি CM শুভেন্দুর
Asansol News: আসানসোলে প্রশাসনের মেগা অ্যাকশন! ভাইরাল বুলডোজার অভিযানে তোলপাড় এলাকা