বোলপুরে বিশাল বিস্ফোরণ! দ্বিতীয় বিশ্বযুদ্ধের জ্যান্ত মর্টার নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

বোলপুরে বিশাল বিস্ফোরণ! দ্বিতীয় বিশ্বযুদ্ধের জ্যান্ত মর্টার নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

Published : Feb 14, 2026, 07:06 PM IST

Bolpur: বীরভূমের বোলপুর থানার জাহানাবাদ সংলগ্ন অজয় নদে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই শক্তিশালী মর্টারটি অবশেষে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। গত অক্টোবর মাসে লাউদোহা গ্রামের কাছে অজয় নদ থেকে এটি উদ্ধার হয়। তারপর…

Bolpur: দীর্ঘ চার মাস পর বীরভূমের বোলপুরে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি শক্তিশালী মর্টার সফলভাবে নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী। শনিবার সকালে বোলপুর থানার জাহানাবাদ এলাকার কাছে লাউদোহা গ্রাম সংলগ্ন অজয় নদের চরে এই অপারেশন চালানো হয়।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে অজয় নদ থেকে বালি তোলার সময় স্থানীয়রা এই মর্টারটি দেখতে পান। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার খাতিরে গত চার মাস ধরে পুলিশি পাহারায় রাখা হয়েছিল ওই এলাকাটি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আজ সকালে পানাগড় থেকে ভারতীয় সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াডের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পর মর্টারটি একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরণের তীব্রতা থেকে বোঝা যায়, কয়েক দশক পুরনো হলেও মর্টারটি যথেষ্ট শক্তিশালী ছিল।

05:04Suvendu Adhikari: ‘পশ্চিম বর্ধমানে শূন্য হবে তৃণমূল!’ বিস্ফোরক ভবিষ্যদ্বাণী শুভেন্দুর
09:33Samik Bhattacharya: ‘মুখ্যমন্ত্রী বুঝেছেন এবার সুনামি আসছে!’ মমতাকে বেলাগাম আক্রমণ শমীকের
10:00Bengal Election: ভোটারদের আস্থা ফেরাতে রাস্তায় IAS স্মিতা পান্ডে, সাথে বিশাল কেন্দ্রীয় বাহিনী
11:49Suvendu Adhikari: ‘বিজেপি ক্ষমতায় এলে জুনে আপনার ব্য়াঙ্কে ঢুকবে ১২ হাজার টাকা!’ কীভাবে জানালেন শুভেন্দু
09:16Himanta Biswa Sarma: ‘বিজেপি জেতার পর মমতাকে ডাকব মাছ-মাংস খেতে!’ কোচবিহারে কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
07:30Election 2026: 'এবার মূল থাকবে না, শুধু তৃণ থাকবে!' শুভেন্দু-শমীক-মিঠুনের মহাগর্জন!
05:39TMC BJP Clash: বিজেপি প্রার্থীকে দেখতেই গালাগালি! পাল্টা ওষুধ দিতেই চরম উত্তেজনা, বনগাঁ থানা ঘেরাও
08:29Suvendu Adhikari: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জিততে দেব না' নববর্ষে ভবানীপুরে বড় শপথ শুভেন্দুর
04:03Election 2026: 'সাঁজোয়া গাড়িও খেয়ে নেবে রয়্যাল বেঙ্গল টাইগার!' ইলামবাজারে দাঁড়িয়ে ফের বিস্ফোরক অনুব্রত
08:31Suvendu Adhikari: 'মমতার কারণে বাংলার লক্ষ লক্ষ ছেলের বিয়ে হয়নি', আক্রমণ শুভেন্দুর
Read more