আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের সম্মেলন, প্রথম উত্তরবঙ্গ সফর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

Published : Feb 25, 2026, 08:08 PM IST
President Droupadi Murmu

সংক্ষিপ্ত

President Droupadi Murmu: উত্তরবঙ্গ (North Bengal) সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর এই সফর ঘিরে ফাঁসিদেওয়ায় তৎপরতা তুঙ্গে। রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য যেমন উপযুক্ত ব্যবস্থা করা হচ্ছে, তেমনই তিনি যে অনুষ্ঠানে যোগ দেবেন, তারও প্রস্তুতি চলছে।

DID YOU KNOW ?
সাওঁতাল সম্মেলন
৭ ও ৮ মার্চ ফাঁসিদেওয়ায় হতে চলেছে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলন।

President Droupadi Murmu: রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ (North Bengal) সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। আগামী ৭ ও ৮ মার্চ শিলিগুড়ি (Siliguri) সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সন্তোষিণী হাইস্কুল মাঠে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিলের নবম সম্মেলনে যোগ দেবেন তিনি। পরিবেশ ও বিশ্ব উষ্ণায়নের বার্তা দিতে রাষ্ট্রপতির হাত দিয়ে শাল গাছ রোপণ করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C. V. Ananda Bose), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রী জুয়েল ওঁরাও-সহ (Jual Oram) একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের। প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই দার্জিলিং জেলা পুলিশের এসডিপিও সৌম্যজিৎ রায়-সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন কাউন্সিলের সদস্যরা। রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর ঘিরে তৎপরতা তুঙ্গে।

উত্তরবঙ্গে বিশেষ অনুষ্ঠান

আদিবাসী সমাজের সংরক্ষণ, সংস্কৃতি, ভাষা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল। গতবার অসমে আয়োজিত হলেও এবারে উত্তরবঙ্গে হচ্ছে এই সভা। কার্যকরী সভাপতি নরেশ কুমার মুর্মু জানান, দেশ-বিদেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন এবং রাষ্ট্রপতির হাতেই সম্মেলনের সূচনা হবে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে ফাঁসিদেওয়া জুড়ে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

রাষ্ট্রপতি-রাজ্যপালের সঙ্গে একই মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী?

নানা বিষয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরোধিতা প্রকাশ্যে এসেছে। রাষ্ট্রপতি আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) নির্যাতিতা চিকিৎসকের পরিবারের আর্জিতে সাড়া দিয়ে পদক্ষেপ নেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে চিঠি দিয়ে রিপোর্ট তলব করেন। ফলে মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে রাজ্যপাল ও রাষ্ট্রপতির সঙ্গে একই মঞ্চে থাকবেন কি না, তা স্পষ্ট নয়। তবে বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election)। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শাসক দলের শক্তি কম। উত্তরবঙ্গে বড় ভূমিকা পালন করতে পারে আদিবাসী ভোট। এই কারণে সাঁওতাল কাউন্সিলের সম্মেলনে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭ মার্চ উত্তরবঙ্গ সফরে আসতে পারেন রাষ্ট্রপতি।
৭ মার্চ প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সফরের প্রস্তুতি তুঙ্গে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: লক্ষ্মীর ভাণ্ডারের মিছিলে ফ্লাইং কিস তৃণমূল বিধায়কের! ধুয়ে চরম কথা শুভেন্দুর
Raiganj: প্রতিবেশীর সঙ্গে কথা বলার সময়...রায়গঞ্জের বীরনগরে ভরসন্ধ্যায় আতঙ্ক!