আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট পরীক্ষার কারণে যাত্রীদের সুবিধার জন্য কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে ভোর ৪টে থেকে মেট্রো চলাচল শুরু হবে এবং ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে।
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। রেডরোডে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট কর্মসূচি। সকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে জনসমাবেশ। উপরন্তু এদিন রয়েছে নিট পরীক্ষা। সেই উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বড় উদ্যোগ নিল কলকাতা মেট্রো।
26
রবিবার ভোর ৪টে থেকেই শুরু হবে মেট্রো। ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবা। রবিবার ২১ জুন রয়েছে NEET-UG-Exam। আবার এদিনেই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বড় সমাবেশ আছে। আমজনতার সঙ্গে যোগ দিবসে সামিল হবেন নরেন্দ্র মোদী।
36
সকাল থেকেই পরিবহণে চাপ শুরু হয়ে যাবে। তাই রবিবারের জন্য মেট্রো বিশেষ পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ব্লু লাইনে ১৫২টি মেট্রো চলবে। তবে ২১ জুন মোট ২১৪টি মেট্রো চলবে। ভোর ৪টে থেকে সকাল ৮টা আপ ও ডাউনে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। তবে, রবিবার পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা মিলবে না।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম- সকাল ৯টার বদলে ভোর ৪টে থেকে শুরু হবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিবাম- ভোর ৪টে পরিষেবা শুরু। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম- ভোর ৪টে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর ভোর ৪টে। মহানায়ক উত্তর কুমার থেকে দক্ষিণেশ্বর ভোর ৪টে। নোয়াপাড়া থেকে দক্ষিণশ্বর ভোর ৪টে।
56
রবিবার গ্রিন লাইনে সাধারণ ১০৮ টি মেট্রো চলে। তবে আগামী রবিবার মোট ১৭৩টি মেট্রো তলবে। ভোর ৪টে থেকে সকাল ৯টা আপ ও ডাউনে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ প্রথম মেট্রো মিলবে ভোর ৪টে নাগাদ। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান- ভোর ৪টে ২ মিনিট।
66
ইয়েলো লাইনে রবিবার ৭৮ টি মেট্রোর বদলে ১১২টি মেট্রো চালানো হবে। ভোর ৪টে ১৮ থেকে সকাল ৯টা পর্যন্ত আপ ও ডাউনে ১৮ থেকে ২০ মিনিট অন্তর মেট্রো মিলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর প্রথম পরিষেবা ভোর ৪টে ১৮ তে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া ভোর ৪টে ৪০ মিনিটে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.