ISI Linkman Arrest: কলকাতায় বসে পাক গুপ্তচর সংস্থার নেটওয়ার্ক ছড়ানোর চেষ্টা! গ্রেফতার আরও ১ জঙ্গি

Published : Aug 17, 2026, 02:32 PM IST
pakistan isi teen spy network minors brainwash india security threat

সংক্ষিপ্ত

ISI Linkman Arrest: বাংলায় বসে ব্রেনওয়াশ করে পাক জঙ্গি মদতের চেষ্টা। এবার কলকাতার তপসিয়া এলাকা থেকে গ্রেফতার রানা রউফের সহযোগি। ধৃতকে জেরায় কী জানতে পারল রাজ্য পুলিশের এসটিএফ শাখা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

ISI Linkman Arrest: কলকাতায় স্লিপার সেল তৈরির ছক, তপসিয়া থেকে STF-এর হাতে রানা রউফের সহযোগি ইমরান। কলকাতায় বসেই কি পাক গুপ্তচর সংস্থার নেটওয়ার্ক ছড়ানোর চেষ্টা! সন্দেহভাজন আইএসআই-এর এজেন্ট রানা রউফ গ্রেফতারের পর তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন তথ্য। এবার রানা রউফের সূত্র ধরে তপসিয়া থেকে ইমরান নামে আরও এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ বেঙ্গল STF।

কলকাতা থেকে ফের গ্রেফতার রানা রউফের সহযোগি:-

সোমবার তপসিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করেন তদন্তকারীরা। গোয়েন্দাদের প্রাথমিক দাবি, ভুয়ো নথি ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টায় রানা রউফকে সাহায্য করছিল ইমরান। এই নথি তৈরির চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলেও তদন্তকারীদের অনুমান।

উল্লেখ্য, গত সপ্তাহেই হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল রানা রউফকে। STF সূত্রে দাবি, পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা ২০১২ সালে ভুয়ো নথি ব্যবহার করে ভারতে ঢোকে। এর আগে কয়েক বছর নেপালেও ছিল সে। তদন্তকারীদের অভিযোগ, ভারতীয় সেনা এবং রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থার কাছে পৌঁছে দিত রানা। তদন্তে আরও জানা গিয়েছে, রানার কাছে পাকিস্তানি পাসপোর্ট ছিল। সেই পাসপোর্টের নম্বরের সূত্র ধরে বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে STF সূত্রের দাবি। এমনকি ঢাকা থেকে করাচি যাওয়ার জন্য ওই পাসপোর্ট আগেই ঢাকায় পাঠানো হয়েছিল বলেও জানা গিয়েছে।

WB Ayushman Bharat: ১৬ অগাস্ট থেকে মিলবে আয়ুস্মান কার্ড, কীভাবে আপনার কার্ড সংগ্রহ করবেন? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

এর মধ্যেই এ রাজ্যে SIR প্রক্রিয়া শুরুর আগে ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টা করছিল রানা। সেই কাজে তপসিয়ার ইমরান-সহ আরও কয়েকজন তাকে সাহায্য করছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এখন ইমরানকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকি সদস্যদের খোঁজ পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। কলকাতায় বসে এই নেটওয়ার্ক কতদূর ছড়িয়েছিল, তারই উত্তর খুঁজছে STF।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

CJP Bengal: ককরোচ জনতা পার্টি কর্মীর বাবাকে কেন পিটিয়ে খুন? দেখে নেওয়ার হুঁশিয়ারি সৌরভের! কী বললেন মুখ্যমন্ত্রী?
TMCP: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও জট, কলকাতা হাইকোর্টে কালীঘাট শিবির