Jadavpur University Protest: কোনও কোনও স্লোগান আগে লেখা হয়েছে আবার কোনওটা এখনও আছে। যে মাওবাদীদের জন্য এই রাজ্যের বুকেই বহু সাধারণ গ্রামবাসী এবং মানুষ প্রাণ হারিয়েছেন, যে মাওবাদীরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে খুনের ছক কষেছিল! সেই মাওবাদীদের সমর্থনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে দেওয়াল লিখন (Jadavpur University Protest)। সন্ত্রাসবাদ এবং হাতে বন্দুক তুলে নিয়ে কার্যত, সংসদীয় ব্যবস্থার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সমর্থনেই এবার দেশবিরোধী স্লোগান দেখা গেল যাদবপুরে। সেই দেওয়াল লিখন অতি-বাম সংগঠনের হলেও, এখন তারা বাম ছাত্র সংগঠনের সঙ্গেই মিছিলে হাঁটছে। তাহলেই প্রশ্ন উঠছে যে, তাহলে কেন এই মাওবাদীদের সমর্থনে দেওয়াল লিখন? এমনকি, কুখ্যাত মাওবাদী নেতা কিষেনজি-র সমর্থনেও দেওয়াল লিখেছে ‘সো কলড' মুক্ত চিন্তার আঁতুড়ঘর যাদবপুরের পড়ুয়ারা (Jadavpur University Latest News)।
Jadavpur University News | যাদবপুরে রাতভর রণক্ষেত্র! ABVP-SFI সংঘর্ষে উত্তেজনা, কী ঘটেছিল?
তবে এটাও ঠিক যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু পড়ুয়া দাবি তুলেছেন, এইসব দেশবিরোধী স্লোগান দ্রুত মুছে ফেলা হোক এবং এগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর এটা অন্য সংগঠনের কাজ বলেও জানিয়েছেন অনেক ছাত্র সগঠনের কর্মী। অর্থাৎ, বাম এবং অতি-বামেদের মধ্যে মতান্তর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সামনে একটা বড় দেওয়াল লিখন, সেখানে লেখা আছে “লং লিভ কিষেনজি"। তবে সব দেওয়াল লিখনই যে দেশবিরোধী সেটাও নয়। সাধারণত, অনেক ইস্যুতেই ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানাতে পারে। সংবিধান সেই অধিকার তাদের দিয়েছে। কিন্তু এতো পুরোপুরি দেশবিরোধী স্লোগান।
যাদবপুর কাণ্ডে বিজেপির যোগ ,অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ
দেশের নানা প্রান্তে একাধিকবার সন্ত্রাস চালিয়েছে মাওবাদীরা। বহু মানুষকে খুনও করেছে তারা। এমনকি, দেশের জাতীয় পতাকা তোলার জন্যও একেকটি গ্রামে অত্যাচার চালিয়েছে তারা। সেই মাওবাদীদের সমর্থনেই দেওয়াল লিখন চোখে পড়ল খোদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে। মুক্ত চিন্তা এবং দেশ বিরোধীতার মধ্যে যে সূক্ষ্ম ফারাকটা আছে, সেটা কি ভুলে যাচ্ছে যাদবপুরের ছাত্রছাত্রীরা? এই প্রসঙ্গে রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষস্তরে যিনি আছেন অর্থাৎ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আর্টস ডিপার্টমেন্টের বয়েজ হোস্টেলে আপত্তিকর এবং রাষ্ট্রবিরোধী দেওয়াল লিখনের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে। কোনও পরিস্থিতিতেই সেই জায়গাকে দেশবিরোধী ভাবনা প্রচারের জন্য ব্যবহার করার বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.