Alipurduar News: ভুটানের জলে প্লাবিত জয়গাঁ! আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন

Published : Jun 29, 2026, 10:34 AM IST
jaigaon floods bhutan water inundates large parts of alipurduar

সংক্ষিপ্ত

ভুটানে ভারী বৃষ্টির জেরে নেমে আসা জলে আলিপুরদুয়ারের জয়গাঁর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একাধিক রাস্তায় জল জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং জলস্তর বাড়লে আরও এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

ভারত-ভুটান সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলার জয়গাঁওর উপর খোখলা এলাকায় রাতের প্রবল বৃষ্টির পর ভুটান থেকে নেমে আসা ভূতআনি নদীর ফুলে ওঠা জল ভারতীয় গ্রামে ঢুকে পড়ে। জলের সঙ্গে নেমে আসা পাথর, বালি ও পাথরের কাদায় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

ভূটানের জলে প্লাবিত জয়গাঁও

আজ সকালে এলাকায় গিয়ে দেখা যায়, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বহু বাড়ির উঠোন, রাস্তা এবং সুপারি বাগান জল, বালি ও কাদায় ঢেকে গেছে। প্রবল স্রোতে বেশ কয়েকটি সুপারি গাছও ভেসে গেছে। স্থানীয়দের দাবি, সারারাত আতঙ্কে তারা ঘুমোতে পারেননি।

বাসিন্দাদের অভিযোগ, ভুটানের দিক থেকে আসা ভূতআনি নদীর জল এই দিকেই প্রবাহিত হওয়ায় প্রতি বছর ভারী বৃষ্টির সময় নদীর জল সরাসরি উপর খোখলা গ্রামে ঢুকে পড়ে। জলের সঙ্গে নেমে আসা পাথুরে কাদা ও বালি কৃষিজমি এবং সুপারি বাগানেরও ব্যাপক ক্ষতি করছে।

গ্রামবাসীদের আরও অভিযোগ, ভারত-ভুটান সীমান্তের সুরক্ষা প্রাচীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যে কোনও সময় ভেঙে পড়তে পারে। ফলে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

গ্রামবাসীরা প্রশাসনের কাছে অবিলম্বে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করার পাশাপাশি ভূতআনি নদীর প্রবাহ নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ভূটানে বৃষ্টি বাড়লে আলিপুরদুয়ারের পরিস্থিতি আরও খারাপ হবে বলেও মনে করছেন স্থানীয় বাসিন্দারা। সেই কারণেই প্রশাসনকে আগাম ব্যবস্থা নিতেও অনুরোধ জানিয়েছেন এলাকার মানুষ।

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

DA HIKE: মহার্ঘ ভাতা ১৮% থেকে ৩৮%! আপনার বেতন কত বাড়বে? বেসিক পে অনুযায়ী দেখে নিন সম্পূর্ণ হিসাব
আজই কি বিধানসভায় UCC বিল? পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জানুন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য