Jaish Terrorist Arrested: বর্ধমানে গ্রেফতার জইশ জঙ্গি, উদ্ধার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির গোপন নথি

Published : Jul 31, 2026, 12:49 PM IST
Handcuffs

সংক্ষিপ্ত

Jaish Terrorist Arrested: বর্ধমান থেকে গ্রেফতার করা হল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মহম্মদের সদস্য হামিদ মন্ডলকে । ধৃতের কাছ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ও রুট সংক্রান্ত একাধিক বিস্ফোরক নথি মেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Jaish Terrorist Arrested: বর্ধমান থেকে গ্রেফতার করা হল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন জয়শ-ই-মহম্মদের সদস্য হামিদ মন্ডলকে। ধৃতের কাছ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ও রুট সংক্রান্ত একাধিক বিস্ফোরক নথি মেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালিয়ে বর্ধমানের রেনেসাঁ আবাসন থেকে তাকে গ্রেফতার করে। একেবারে ভিআইপি টার্গেট বলেই মনে করা হচ্ছে কেননা ধৃত হামিদের কাছে মুখ্যমন্ত্রীর গতিবিধি, কনভয়ের গাড়ি, চালকের বিবরণ এবং পার্কিংয়ের সমস্ত গোপন তালিকা ছিল।

কাশ্মীর থেকে বর্ধমান

পুলিশ সূত্রে খবর, পূর্ব বর্ধমানের একটি জনবহুল আবাসিক এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সাথে যুক্ত সন্দেহে এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত যুবকের নাম হামিদ মণ্ডল বলে জানা গেছে।তিনি মূলত কাশ্মীরের বাসিন্দা। তবে ধৃত ব্যক্তি নিজের আসল পরিচয় গোপন করতে কোনো ভুয়ো নাম বা পরিচয়পত্র ব্যবহার করছিলেন কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

ভয়ানক পরিকল্পনা

হামিদ জঙ্গি সংগঠন সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর হ্যান্ডলার হিসেবে কাজ করছিল। হাওড়ার পিলখানার বাসিন্দা হামিদ গত দু-মাস ধরে বর্ধমানে গা ঢাকা দিয়ে ছিল। জীবিকার আড়ালে সে একটি গেঞ্জি কারখানায় কাজ করত। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রের সাথে যুক্ত এই জঙ্গির কাছ থেকে আর কী কী ভয়ানক পরিকল্পনা ছিল, তা জানতে এসটিএফ ও বর্ধমান পুলিশ যৌথভাবে জেরা চালাচ্ছে। নিরাপত্তার স্বার্থে তদন্তকারীরা এখনই সব তথ্য খোলসা করছেন না।সূত্র বলছে,ধৃত জঙ্গি পাকিস্তান থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছিল। সে দীর্ঘদিন ধরে এরাজ্যে আত্মগোপন করেছিল।

অভিযানের বিবরণ ও গ্রেফতারি

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাজ্য পুলিশের এসটিএফ দল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সংলগ্ন বর্ধমানের একটি পরিচিত ও অভিজাত আবাসন ‘রেনেসাঁ কমপ্লেক্সে’ অভিযান চালায়। সেখান থেকেই হামিদকে হাতেনাতে ধরা হয়। জানা গেছে, ওই আবাসনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে বসবাস করছিলেন তিনি। গ্রেফতারির পরদিন শুক্রবারই তাকে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

নিউ টাউন লিংক ও উদ্বেগের কারণ

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বর্ধমানে আসার আগে অভিযুক্ত যুবক কলকাতার নিউ টাউনের একটি ভাড়া ফ্ল্যাটে অবস্থান করছিলেন। নিউ টাউনে থাকাকালীন তাঁর কর্মকাণ্ড ও গতিবিধি নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তকারী সূত্রের দাবি, নিউ টাউনের ওই এলাকায় বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত যাতায়াত রয়েছে। প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, ধৃত যুবক সেখানকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারীর গতিবিধির ওপর নজর রাখছিলেন এবং তিনি যে সমস্ত রুট ব্যবহার করতেন, সেগুলিতে রেকি (Reksi) চালিয়েছিলেন। অভিযুক্তের ফোনের টাওয়ার লোকেশন এবং ডিজিটাল নথি বিশ্লেষণ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, তিনি পাকিস্তান ও কাশ্মীরে বসে থাকা জইশ-ই-মহম্মদের শীর্ষ হ্যান্ডলারদের সাথে নিয়মিত এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন।

আন্তর্জাতিক যোগাযোগ ও নাগরিকত্ব খতিয়ে দেখার প্রক্রিয়া

তদন্তের একটি সূত্রে এও দাবি করা হচ্ছে যে, ধৃত হামিদ মণ্ডল আদতে ভারতের নাকি সীমান্ত পারের কোনো দেশের নাগরিক, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তাঁর প্রকৃত নাগরিকত্ব যাচাই করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সাহায্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে, যে সমস্ত বাড়ির মালিকরা নিউ টাউন এবং বর্ধমানে তাঁকে ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। ভাড়া দেওয়ার সময় সঠিক পুলিশ ভেরিফিকেশনকরা হয়েছিল কি না এবং ভাড়াটিয়ার পরিচয়পত্র যাচাই করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

কড়া নজরদারি ও নিরাপত্তা বৃদ্ধি

রাজ্যে বারবার জঙ্গি সংগঠনের চারা গজানোর চেষ্টা এবং ভিনরাজ্য থেকে এসে আস্তানা গড়ার ঘটনায় রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এসটিএফের আধিকারিকরা মনে করছেন, এই গ্রেফতারির মাধ্যমে রাজ্যে বড়সড় কোনো হামলার ছক নস্যাৎ করা সম্ভব হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তাঁর নেটওয়ার্কের মূল উৎস এবং রাজ্যে আরও কেউ তাঁর সহযোগী হিসেবে কাজ করছে কি না, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Annapurna Bhandar: সবাই টাকা পেলেও আপনার অ্যাকাউন্টে ৩০০০ টাকা আসেনি? আসল কারণ জানালেন অগ্নিমিত্রা পাল
TMC Crisis: সংসদে সৌগত রায়কে ঘিরে চমকে দেওয়া দুই ছবি! তৃণমূল-বিজেপি-এনসিপিআই সমীকরণ নিয়ে জোর জল্পনা