
Jalpaiguri: স্কুলে পড়াশোনার বদলে খুদে পড়ুয়াকে দিয়ে ঝাড়ু দেওয়ানোর অভিযোগ! জলপাইগুড়ির বেলাকোবা বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষিকাদের রোদ পোহানোর ছবির পাশাপাশি ছাত্রীর সাফাইয়ের দৃশ্য ঘিরে তুঙ্গে বিতর্ক। জানুন বিস্তারিত।
Jalpaiguri: জলপাইগুড়ির বেলাকোবা পঞ্চায়েতের বড়ুয়াপাড়া বিদ্যাসাগর শিশু শিক্ষা কেন্দ্রে পড়াশোনার বদলে এক খুদে ছাত্রীকে দিয়ে স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। ঘটনার একটি ছবিতে দেখা গেছে, স্কুলের সহায়িকারা রোদে বসে গল্প করছেন আর ওই ছাত্রীটি হাতে ঝাড়ু নিয়ে সাফাইয়ের কাজ করছে। অভিভাবকদের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রায় প্রতিদিনই শিশুদের দিয়ে ঝাড়ু দেওয়ানো হয়। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, স্থায়ী সাফাইকর্মী না থাকায় মাঝেমধ্যে ছাত্রছাত্রীদের সাহায্য নিতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম বিতর্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।