Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করা যাবে, জুনের এই ৩দিন ব্লকে ব্লকে ক্যাম্প করবে সরকার

Published : Jun 08, 2026, 12:42 PM IST

সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা যাতে প্রান্তিক মানুষকজনের কাছেও পৌঁছে যায় তার জন্য পদক্ষেপ নিল নতুন সরকার। ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

PREV
16

সরকারি পরিষেবা ও প্রকল্পের সুবিধা যাতে প্রান্তিক মানুষকজনের কাছেও পৌঁছে যায় তার জন্য পদক্ষেপ নিল নতুন সরকার। ব্লকে ব্লকে জনকল্যাণ শিবির করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই শিবিরে সমস্ত সরকারি প্রকল্পের আবেদন করা যাবে। কোনও সমস্যা থাকলে মিটিয়ে নেওয়া যাবে।

26

রাজ্যের সব জেলায় আয়োজিত হবে ‘জনকল্যাণ শিবির’৷ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কী ভাবে লাভ করা যায়, কী কী কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, কীভাবে সেগুলিতে আবেদন করবেন? এ বিষয়ে জানানো ও জন সচেতনতা বৃদ্ধিমূলক আয়োজন করা হবে এই শিবিরে৷

36

অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি, বিভিন্ন রাজ্য সরকারি প্রকল্প, বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন এই শিবিরে করা যাবে বলে জানানো হয়েছে। পিএম কিষাণ, সূর্যঘর যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা-সহ যা যা প্রকল্প আছে, সেই সমস্ত প্রকল্পে যোগ্য হলে নাম তুলতে পারবেন।

46

প্রতিটা ব্লকে এই শিবির করা হবে। বড় ব্লকের ক্ষেত্রে দুটি জায়গায় শিবির করা হবে। এছাড়াও প্রতিটা পুরসভাতেও শিবির হবে। বড় পুরসভার ক্ষেত্রে দু জায়গায় শিবির করা হবে। কলকাতা পুরনিগমের ক্ষেত্রে প্রতিটি বোরো-তে এই শিবির করা হবে।

56

অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার ক্ষেত্রে কারও কোনও বিষয়ে কোনও জিজ্ঞাস্য থাকলে তা নিরসন করা যাবে এই জনকল্যাণ শিবির থেকে৷ পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তিকে ফর্ম ফিলআপ করানোয় পূর্ণ সহযোগিতা করা হবে বলেও জানা গিয়েছে।

66

বিজেপি কর্মীদের সেই শিবিরগুলি আয়োজন করার সহযোগিতা করার আবেদনও করেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে নন্দীগ্রামে তিনি এই শিবির যাতে সফল হয় তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories