
Food Safety: কালনায় বিরিয়ানির দোকানে হঠাৎ Food Safety-র অভিযান! বিরিয়ানিতে কৃত্রিম রং মেশানো হচ্ছে কিনা, কী ধরনের মাংস ব্যবহার করা হচ্ছে এবং খাবারের গুণগত মান ঠিক আছে কিনা, তা খতিয়ে দেখলেন ফুড সেফটি আধিকারিকরা।
Food Safety: কালনায় Food Safety Week উপলক্ষে বিরিয়ানির দোকানগুলিতে বিশেষ অভিযান। ১ থেকে ৭ সেপ্টেম্বর Food Safety Week চলাকালীন কালনা মহকুমা প্রশাসন ও ফুড সেফটি বিভাগের উদ্যোগে বিভিন্ন খাবারের দোকান, মিষ্টির দোকান ও বাজারে নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার কালনা থানার এলাকার একাধিক বিরিয়ানির দোকানে হানা দেন ফুড সেফটি আধিকারিকরা।
বিরিয়ানিতে কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছে কিনা, কী ধরনের মাংস ব্যবহার করা হচ্ছে এবং খাবারের গুণগত মান কেমন, তা খতিয়ে দেখেন আধিকারিকরা। অভিযানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, কালনা থানার পুলিশ আধিকারিকরাও। তবে এদিন অভিযানে উল্লেখযোগ্য কোনও খারাপ বিষয় ধরা পড়েনি।
বিরিয়ানির দোকানগুলিকে রং ব্যবহার না করা, টুপি ও গ্লাভস পরে খাবার পরিবেশন করা এবং ভালো মানের মশলা ব্যবহার করে স্বাস্থ্যসম্মত উপায়ে বিরিয়ানি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন ফুড সেফটি আধিকারিক সায়ন্তনী রায়চৌধুরী, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজ কুমার, কালনা থানার পুলিশ আধিকারিকরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।