Kalyan Banerjee Suspended: তৃণমূল বনাম NCPI দ্বন্দ্বে উত্তপ্ত সংসদ! স্পিকারের কড়া পদক্ষেপ, সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Published : Jul 22, 2026, 04:45 PM IST
Kalyan Banerjee Suspended

সংক্ষিপ্ত

Kalyan Banerjee Suspended: মহিলা সাংসদদের প্রতি অসংসদীয় মন্তব্য ও দুর্ব্যবহারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে।

Kalyan Banerjee Suspended: মহিলা সাংসদদের প্রতি অসংসদীয় মন্তব্য ও দুর্ব্যবহারের অভিযোগে লোকসভার অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করা হলো তৃণমূল কংগ্রেসের (TMC) বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আজ বুধবার, সংসদের মৌখিক সমর্থনের ভিত্তিতে এই প্রস্তাব পাশ হয়।সংসদের রীতিনীতি ভঙ্গ এবং নারীবিদ্বেষী আচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংসদের অধিবেশনথেকে সাসপেন্ড করা হলো শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। চলতি অধিবেশনের বাকি সময়ের জন্য তিনি আর লোকসভার কার্যক্রমে অংশ নিতে পারবেন না।বুধবার লোকসভার অধিবেশন চলাকালীন 'ন্যাশনালিস্ট সিটিজ়েন্‌স পার্টি অফ ইন্ডিয়া' (NCPI) দলের মহিলা সাংসদদের সঙ্গে তীব্র বচসা ও অসংসদীয় ভাষা প্রয়োগের অভিযোগে ওম বিড়লার নির্দেশিকায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাতবুধবার লোকসভার অধিবেশন বিরোধীদের হট্টগোলের জেরে সাময়িক মূলতুবী হওয়ার পর সেন্ট্রাল হলে প্রাক্তন তৃণমূলী তথা বর্তমান এনসিপিআই (NCPI) সাংসদদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং মিতালি বাগের সঙ্গে তাঁর তীব্র বাক্যবিনিময় ও বচসা শুরু হয়। স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সদনের ভেতরে ও বাইরে অত্যন্ত কুরুচিকর, আপত্তিকর এবং নারীবিদ্বেষী মন্তব্য করেছেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে কটূক্তি করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

যেভাবে পাশ হলো সাসপেনশন প্রস্তাব-

দুপুর ২টায় যখন লোকসভার অধিবেশন পুনরায় শুরু হয়, তখন স্পিকারের আসনে বসা টিডিপি সাংসদ কৃষ্ণপ্রসাদ তেনেটি জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ও আচরণ সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে।এর পরই সংসদীয় বিষয়ক রাষ্ট্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অধিবেশনের বাকি দিনগুলির জন্য বরখাস্ত করার প্রস্তাব উত্থাপন করেন।

বিরোধী সাংসদদের NEET বিতর্ক সংক্রান্ত স্লোগানের মাঝেই ধ্বনিভোটে এই সাসপেনশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায়।প্রস্তাব পাশের পরপরই আসন পরিচালনাকারী তেনেটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সংসদ ভবন চত্বর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিক্রিয়াপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের একটি বড় অংশ ভেঙে ২০ জন সাংসদ এনসিপিআই (NCPI)-তে যোগ দিয়ে লোকসভায় আলাদা বসছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রতি অনুগত রয়েছেন।সাসপেনশনের পর ক্ষোভ উগরে দিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, "উনি একজন স্বভাবজাত নারীবিদ্বেষী মানুষ। সংসদের ভেতরে ও বাইরে উনি প্রতিনিয়ত মহিলাদের অসম্মান করেন। উনি ভাবেন সবাই ওঁর চাকর।" অন্যদিকে, সাসপেনশনের আদেশের পর তৃণমূলের কয়েকজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্পিকারের ঘরে যান তাঁর বক্তব্য পেশ করার সুযোগ দেওয়ার জন্য।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Durga Puja School Holiday: গেরুয়াময় বাংলায় দুর্গাপুজোয় লম্বা ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ?
Ritabrata Banerjee: 'পিসি-ভাইপো'র পকেটে যাবে হাজার কোটির সুদ? প্রশ্ন তুলে কমিশনে বিদ্রোহী ঋতব্রত