স্কুলের বন্ধ ঘরে তৃণমূল নেতার গুপ্তধন! পুলিশি অভিযানে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকা

Published : Jun 12, 2026, 07:30 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kanchrapara Black Money: বেসরকারি স্কুলেও তৃণমূল নেতার ধন! পুলিশি অভিযানে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া স্কুলের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। কী বলছে স্কুল কর্তৃপক্ষ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

Kanchrapara Black Money: নেতা-মন্ত্রীদের বাড়ি, অফিসের পর এবার স্কুল। রাজ্যের নামজাদা একটি বেসরকারি স্কুল থেকে বাজেয়াপ্ত এক কোটিরও বেশি টাকা। খবর প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ স্থানীয় মানুষজন থেকে শুরু করে ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের। তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনিতে হারনেট ইংলিশ মাধ্যম স্কুলে। বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। তারপর জানা গিয়েছে যে, ফোরম্যান কলোনিতে হারনেট ইংলিশ মাধ্যম স্কুলে একটি বন্ধ ঘরে তালা দেওয়া অবস্থায় দীর্ঘদিন ধরে রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীজপুর থানার পুলিশ অভিযান চালায় রাতভর তল্লাশি চালিয়ে ঘর থেকে এক কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার হয়।

ঠিক কী ঘটেছে ওই বেসরকারি বিদ্যালয়ে?

তিনটি মেশিন আনা হয় টাকা গোনার জন্য সকাল পাঁচটা পর্যন্ত গণনা কার্যসম্পন্ন করার পর পুলিশ টাকা সহ এই স্কুলের ক্যাশিয়ার অভিজিৎ নাথ অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট সায়ন ঘোষ কে আটক করে বীজপুর থানার পুলিশ। এত টাকা কিভাবে রাখা হলো সদুত্তর দিতে পারেনি ক্যাশিয়ার।

কী বলছে পুলিশ প্রশাসন?

এলাকার বিধায়ক সুদীপ্ত দাস এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর অনির্বাণ গাঙ্গুলী দাবি করেন এই টাকা কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারির। এই কমল অধিকারী হারনেট স্কুলের প্রেসিডেন্ট। তিনি এই টাকা এখানে রেখেছিলেন বলে দাবি এলাকাবাসীর। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় টাকা গণনার পর সেই টাকা নিয়ে যায় পুলিশ। এই বিপুল পরিমাণ টাকার উৎস কোথায় তার সদুত্তর দিতে না পারায় ওই স্কুলের ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করেছে বীজপুর থানার পুলিশ।

অন্যদিকে, কাটমানি ফেরতের দাবিতে গ্রামে মাইকিং, তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি ধূপগুড়িতে

সরকারি প্রকল্পের কাটমানি ফেরত দেওয়ার দাবিতে এবার গ্রাম জুড়ে মাইকিং শুরু করলেন সচেতন নাগরিকরা। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে সাফ জানানো হয়েছে, গরিব মানুষের থেকে নেওয়া টাকা দ্রুত ফেরত না দিলে তাঁদের বাড়ি ঘেরাও করা হবে।গত রাতে ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়েকজন সচেতন নাগরিক একটি ছোট গাড়িতে মাইক বেঁধে গোটা গ্রামের অলিগলিতে প্রচার চালান। 

তাঁদের অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে বিপুল টাকা কাটমানি নিয়েছেন। আবাসের ঘর থেকে শুরু করে ১০০ দিনের কাজ একাধিক সরকারি প্রকল্পে গরিব মানুষের রক্ত জল করা টাকা আত্মসাৎ করা হয়েছে।মাইকিংয়ের মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, "ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত তৃণমূল নেতা-কর্মী বিগত দিনে খেটে খাওয়া মানুষের টাকা আত্মসাৎ করেছেন, তাঁরা অবিলম্বে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আপনাদের বাড়ি ঘেরাও করে হিসাব বুঝে নেওয়া হবে।" 

গোটা বিষয়ে এক আন্দোলনকারী নাগরিক জানান, এলাকার বহু তৃণমূল নেতা কাটমানি দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁরা সাধারণ মানুষের টাকা লুটেছেন। অবিলম্বে সেই টাকা ফেরত না দিলে আগামী দিনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে অভিযুক্ত নেতাদের বাড়ি ঘেরাও করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তার মাঝেই ধূপগুড়ির এই অভিনব প্রতিবাদ ও মাইকিংয়ের ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Kalyan Banerjee: আমি ক্যামাক স্ট্রিটের কর্মচারী নই, অভিষেকের মামলা থেকে সরে গিয়ে বিস্ফোরক কল্যাণ
WB Weather Alerts: সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কখন থেকে নামবে বৃষ্টি? জানুন বিরাট আপডেট