শুক্রবার, কলকাতা মেট্রোর ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে পরিষেবা কমানো হয়েছে। নির্ধারিত সংখ্যার থেকে কম মেট্রো চলায় যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে, তবে অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে।
মাসের শুরুতেই দুর্ভোগ, শুক্রবার সকাল থেকে কমে গেল মেট্রো সংখ্যা। আজ ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে কম চলবে মেট্রো। তবে, অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা একই থাকবে।
25
আজ ব্লু লাইনে নির্ধারিত ২৭২টি মেট্রো পরিষেবার বদলে আজ চলবে ২৪৪টি মেট্রো। গ্রিন লাইনে ২২৮টি মেট্রোর বদলে চলবে ২০৪টি মেট্রো। ১০২টি আপে এবং ১০২টি ডাউনে চলবে।
35
ইয়েলো লাইনে আজ মেট্রো কম থাকবে। ১২০টি মেট্রোর বদলে চলবে ৯২টি মেট্রো। ৪৬টি আপ এবং ৪৬টি ডাউন মেট্রো চলবে আজ। অরেঞ্জ ও পার্পল লাইনে পরিষেবা একই থাকবে।
প্রসঙ্গত ১ মে দেশজুড়ে পালিত হচ্ছে মে দিবস। সঙ্গে বুদ্ধ পূর্ণিমা। এই দুই বিশেষ দিনের কারণে আজ স্কুল, কলেজ ছুটি। তেমনই আজ অনে অফিসও আছে বন্ধ। এই কারণে আজ কম চলবে মেট্রো।
55
মাসের শুরু দিনেই দুর্ভোগ যাত্রীদের। আজ অনেক অফিস ছুটি থাকলেও সব অফিস ছুটি থাকে না। তেমনই কোনও কাজের প্রয়োজনে বাইরে বের হতে হচ্ছে। তেমনই মেট্রো ব্যবহার করতে হয়। আর সে কারণে আজ দুর্ভোগের শিকার হতে পারেন অনেকেই। গোটা দিনই আজ বন্ধ থাকবে মেট্রো। রোজের তুলনায় অনেক কম মেট্রো চলবে আজ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.