Kolkata Police: ঝামেলা সামলাতে কতটা তৈরি কলকাতার বাহিনী? দিল্লি পুলিশের সমকক্ষ করতে কমিটি গড়ে দিল লালবাজার

Published : May 29, 2026, 10:40 AM ISTUpdated : May 29, 2026, 11:06 AM IST
Kolkata Police: ঝামেলা সামলাতে কতটা তৈরি কলকাতার বাহিনী? দিল্লি পুলিশের সমকক্ষ করতে কমিটি গড়ে দিল লালবাজার

সংক্ষিপ্ত

Kolkata Police: বুধবার কমিটি গঠনের একটি নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুলিশের কাছে হেলমেট, লাঠি, শিল্ড বডি আর্মর, প্রাণঘাতী নয় এমন অস্ত্রশস্ত্র, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস কোথায় কী মজুত রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। জল কামানের মতো সামগ্রীর জোগানও খতিয়ে দেখা হবে। 

Kolkata Police: কলকাতার পুলিশ (kolkata police) বাহিনীকে ঢেলে সাজানো তথা আধুনিকীকরণের ভাবনা রয়েছে রাজ্য সরকারের। দিল্লি পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ করে তোলার চেষ্টা চলছে। কলকাতা পুলিশকে সেইভাবেই গড়ে তুলতে চায় লালবাজার (calcutta police news)। '

ঝামেলা সামলাতে কতটা তৈরি কলকাতার বাহিনী?

এবার সেই লক্ষ্যেই পুলিশ কমিশনার অজয় নন্দ একটি নতুন কমিটি গঠন করেছেন। সেই কমিটির মাথায় রয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার আইপিএস নীলাঞ্জন বিশ্বাস। বাহিনীর সরঞ্জাম খতিয়ে দেখবে পাঁচ সদস্যের এই কমিটি। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কোনওরকম ঝামেলা হলে তার মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখে ১৫ দিনের মধ্যে এই কমিটিকে একটি বিশদ রিপোর্ট লালবাজারের কাছে জমা দিতে হবে বলে খবর।

বুধবার কমিটি গঠনের একটি নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুলিশের কাছে হেলমেট, লাঠি, শিল্ড বডি আর্মর, প্রাণঘাতী নয় এমন অস্ত্রশস্ত্র, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস কোথায় কী মজুত রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। জল কামানের মতো সামগ্রীর জোগানও খতিয়ে দেখা হবে। দিল্লি পুলিশ, সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে ধরনের অস্ত্র ব্যবহার করেন, কলকাতা পুলিশের ভান্ডারকেও সেইরকম করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে লালবাজারের। 

দিল্লি পুলিশের সমকক্ষ করতে কমিটি গড়ে দিল লালবাজার

সেইজন্যই এই নতুন কমিটি গড়া হয়েছে। কমিটির অন্যতম কাজ হবে অশান্তি মোকাবিলায় দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ব্যবহৃত সরঞ্জামের সঙ্গে কলকাতা পুলিশের ব্যবহৃত সরঞ্জামের তুল্যমূল্য বিচার করা। সেই ফারাক উল্লেখ করে রিপোর্ট তৈরি করতে হবে। কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করবে লালবাজার। যুগ্ম কমিশনার (সংগঠন) ছাড়াও এই কমিটিতে থাকছেন কলকাতার সশস্ত্র বাহিনীর ছ’নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার দেবাশিস দাস।

অন্যদিকে, এই কমিটির অন্যতম কাজ হবে ঝামেলা মোকাবিলায় দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ব্যবহৃত সরঞ্জামের সঙ্গে কলকাতা পুলিশের ব্যবহৃত সরঞ্জামের তুল্যমূল্য বিচার করা। সেই ফারাকটা সঠিকভাবে উল্লেখ করে রিপোর্ট জমা দিতে হবে। সেই কমিটির দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে লালবাজার। যুগ্ম কমিশনার ছাড়াও এই কমিটিতে রয়েছেন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর ৬ নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার দেবাশিস দাস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় গাজর দেখানো হয়েছিল!’ অন্নপূর্ণা যোজনার শর্ত নিয়ে তীব্র কটাক্ষ অধীরের
মমতার কোম্পানি বন্ধ হচ্ছে বুঝেই দলছাড়ার লাইনে চোর কোটিপতি নেতারা, কটাক্ষ অধীরের