Kolkata Weather: আর কতদিন কলকাতা সহ বঙ্গে চলবে এমন দুর্যোগ? আগামী ২ দিনের পূর্বাভাস দেখুন ছবিতে

Published : Mar 21, 2026, 12:55 PM IST

Weather Forecast: আপাতত কাটছে না দুর্যোগ। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি চলবে। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর সেই কারণে রাজ্যবাসী সতর্ক করেছে হাওয়া অফিস। 

PREV
110
আপাতত কাটছে না দুর্যোগ

আপাতত কাটছে না দুর্যোগ। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি চলবে। তেমনই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর সেই কারণে রাজ্যবাসী সতর্ক করেছে হাওয়া অফিস।

210
গত ২৪ ঘণ্টা বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ীয় গত ২৪ ঘণ্টায় রাজ্যের প্রায় জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং-এ। বৃষ্টির পরিমাণ ছিল ১১৪.৩ মিলিমিটার।

310
কলকাতার আবহাওয়া

কলকাতায় গত ২৪ ঘণ্টায় মাত্র ১৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম।

410
কলকাতায় ঝড়বৃষ্টি

আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী চার দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে মেঘলা।

510
দুর্যোগের কারণ

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে একটি উত্তর-পূর্ব মধ্যেপ্রদেশে থেকে দক্ষিণ উত্তরপ্রদেশ পর্যন্ত একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। যার প্রভাব পড়ছে বঙ্গে। ঘূর্ণাবর্তটি সমুদ্র থেকে মাত্র ০.৯ কিলোমিটার উপরে অবস্থান করছে।

610
২ দিন থাকবে প্রভাব

আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয়েছে ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুকর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার প্রভাবে আজ আর আগামিকাল গোটা বঙ্গ জুড়েই ঝড়বৃষ্টি চলবে।

710
গোটা বঙ্গে ঝড়বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামিকাল গোটা বঙ্গেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

810
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

910
উত্তরবঙ্গের আবহাওয়া

আজ দার্জিলিং,জলপাইউগুড়ি-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতেরও সতর্কতা রয়েছে।

1010
আবহাওয়ার উন্নতি

মোটের ওপর ২৫-২৬ মার্চের আগে আবহাওয়ার তেমন উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories