
Kolkata Weather Update: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে সুরতগড়, রোহতক, রেওয়া, রাঁচি, ক্যানিং অতিক্রম করে সেখান ঠেলে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি হয়েছে।ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘ ডাকলে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস আরও বলছে, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।বর্ষা দেশে প্রবেশ করে কেরলমের পর কর্ণাটক তামিলনাড়ু পেরিয়ে গোয়া-মহারাষ্ট্রতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও ঢুকে পড়েছে বর্ষা। কিন্তু বাংলায় এখনই বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই কবে এ রাজ্যে বর্ষা ঢুকবে তার তথ্য মেলেনি।
দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই আগামী সাত দিনে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।এদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে।এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার অপর অবস্থানকারী ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশের অপর সমুদ্রপৃষ্ঠ থেকে০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.