
Kunal Ghosh : মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের টিকিটে জিতে পরে NDA শিবিরে যাওয়ার অভিযোগ ওঠা ২০ জন সাংসদকে নিয়ে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
Kunal Ghosh : মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের টিকিটে জিতে পরে NDA শিবিরে যাওয়ার অভিযোগ ওঠা ২০ জন সাংসদকে নিয়ে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের দাবি, “দিল্লিতে যে ২০ জন তৃণমূল সাংসদ NDA-তে গেছেন, তাঁরা কোন জায়গায় আছেন, সেটা নিজেরাই জানেন না।”তাঁর অভিযোগ, তৃণমূলের টিকিটে এবং বিজেপি-বিরোধী ভোটে জেতার পর ওই সাংসদরা বিজেপির পক্ষে অবস্থান নিচ্ছেন। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি, স্পিকারের ভূমিকা এবং সুপ্রিম কোর্টে সময় চাওয়ার বিষয় নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তাঁর বক্তব্য, একজন সাংসদ কোন দলে রয়েছেন, তা জানাতে এত সময় লাগার কথা নয়। কুণালের আরও অভিযোগ,“স্পিকার তাঁদের প্রোটেক্ট করার জন্য দল ভাঙাচ্ছেন।”