Labpur Viral News: 'অন্য কোথাও ভোট দিলে পিস পিস করে দেব' TMC নেতা ডালিম শেখের ভয়ংকর হুমকি!

Labpur Viral News: 'অন্য কোথাও ভোট দিলে পিস পিস করে দেব' TMC নেতা ডালিম শেখের ভয়ংকর হুমকি!

Published : Apr 22, 2026, 01:56 PM IST

Labpur Viral News: ‘বিরোধী ভোট পড়লে পিস পিস করে দেব।’ বীরভূমের লাভপুরে ভাইরাল তৃণমূল নেতার ভিডিও ঘিরে চরম উত্তেজনা। অভিযোগ অস্বীকার তৃণমূলের, সরব বিজেপি। পড়ুন বীরভূমের রাজনৈতিক সংঘাতের সব আপডেট।

Labpur Viral News: তৃণমূল নেতার হুমকি ভিডিও লাভপুরে। দাঁড়কা অঞ্চলের সাউগ্রামের তৃণমূল নেতা ডালিম শেখের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। যেখানে ডালিমকে বলতে শোনা যাচ্ছে, "পা টোকে মুচড়ে দেবো ধরে। ভোট পঞ্চাশটা পড়লে, পিস পিস করে দেব। পিস পিস করে দেবো মেলা তলাতে।" 
এছাড়াও হুমকি দিয়ে আরও বেশ কিছু কথা বলতে শোনা যায় তাকে। যদিও ভিডিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে ডালিম শেখ ওই হুমকি বিজেপি নেতাকর্মীদের দিচ্ছে বলে দাবি করছেন লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা, তিনি বলেন,"লাভপুরে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে জেতার চেষ্টা করছে ওরা।আমরা কমিশনে অভিযোগ জানিয়েছি।"অন্যদিকে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন,"বর্তমান সময়ে ভিডিওর উপর ভিত্তি করে ঘটনা সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। তাও যদি কেউ এটা করে থাকে সেটা অন্যায়।"

04:06রাজ্যসভায় Koel Mallick নির্বাচিত! কী বললেন চুঁচুড়ার প্রাক্তন ও বর্তমান বিধায়ক?
13:25Humayun Kabir: 'ভোটে তো জিতবই...' উপনির্বাচন নিয়ে আশাবাদী হুমায়ুন কবীর
06:08Srijan Bhattacharya : কোয়েলের বিজেপিতে যোগদান নিয়ে বিস্ফোরক CPIM নেতা সৃজন ভট্টাচার্য
03:01কোয়েলের বিজেপিতে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের
04:41নন্দীগ্রামে জয়ের মার্জিন বাড়বে? কোয়েলকে টিকিট থেকে সংখ্যালঘু ইস্যু, একাধিক দাবি
05:04Kalyan Banerjee: মমতার ভয়ে কাঁপছে শুভেন্দু, ফের বিস্ফোরক মন্তব্য কল্যাণের
08:17Rejinagar By Election: মমতার মত দশা হবে হুমায়ুনেরও! রেজিনগরে মুসলিমদের পছন্দ শুভেন্দু, দেখুন
08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
05:12Murshidabad Clash: মুর্শিদাবাদে হনুমানকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য নিয়ে উত্তেজনা, সিপিআইএম-বজরং দলের সংঘর্ষে উত্তপ্ত লালবাগ
Read more