দারুণ খবর! লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে হচ্ছে ৩ হাজার, দ্বিগুণ হবে বেকার ভাতাও, কবে মিলবে বাড়তি টাকা?

Published : Mar 25, 2026, 08:59 AM IST

মমতা সরকারের বিভিন্ন ভাতাকে টেক্কা দিতে বিজেপি সরকার ক্ষমতায় এলে 'অন্নপূর্ণা ভাণ্ডার' ও 'যুবশক্তি' প্রকল্প আনার কথা শোনা যাচ্ছে। এই নতুন প্রকল্পগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার ও বেকার ভাতার অনুকরণে মাসিক ৩ হাজার টাকা করে দিতে পারে।

PREV
15

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প এনেছে এই রাজ্যে। রাজ্যের বেকার যুবকদের থেকে শুরু করে রাজ্যের গৃহবধূরা পাচ্ছেন টাকা। তেমনই রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের অ্যাকাউন্টেই ঢুকছে মোটা টাকা।

25

এই রাজ্যে চালু থাকা বিভিন্ন ভাতার মধ্যে আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে যুবসাথী। এই সকল ভাতার দৌলতে মাসে মাসে অ্যাকাউন্টে ঢোকে ১৫০০ থেকে ১৮০০ টাকা। তেমনই কখনও মেলে মোটা অঙ্কের টাকা।

35

এবার শোনা যাচ্ছে বাড়বে ভাতা। এক ধাক্কায় লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে হচ্ছে ৩ হাজার, দ্বিগুণ হচ্ছে বেকার ভাতাও। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রকাশ করেছেন ‘দিদির ১০ প্রতিজ্ঞা’। যা ইতিমধ্যেই রাজনৈতিক চাপ বাড়িয়েছে বিরোধীদের ওপর। তাই পাল্টা লড়াইয়ের তৃণমূলের জনপ্রিয় প্রকল্পগুলোর অনুকরণেই নিজেদের পরিকল্পনা সাজাতে চাইছে বিজেপি।

45

শোনা যাচ্ছে বিজেপি সরকার ক্ষমতায় আসলে মাসে ৩ হাজার টাকা করে দেবে ভাতা। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার-র আদলে বিজেপি আনতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। যার আওতায় মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিতাকতে পারে। পাশাপাশি যুবশক্তি প্রকল্পে মাসিক ৩ হাজার টাকা বেকারভাতার প্রস্তাবও ইশতেহারে থাকতে পারে বলে জানা যাচ্ছে।

55

তবে এখনই এই প্রকল্পে আবেদন করা যাবে না। কিংবা এখনই মেলেনি আলাদা কোনও তথ্য। শুধু জানা গিয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় আসলে চালু হবে অন্নপূর্ণা প্রকল্প এবং যুবশক্তি প্রকল্প।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories