সোমবার থেকেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বড় আপডেট দিল নবান্ন

Published : Mar 08, 2026, 10:45 AM IST

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খবর: সোমবার থেকেই কি মিলবে বর্ধিত ভাতা? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কবে ঢুকবে? নবান্ন থেকে বড় আপডেট। জানুন নতুন ভাতার পরিমাণ এবং টাকা না ঢুকলে কী করবেন।

PREV
17

রাজ্যের কোটি কোটি মহিলার জন্য সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের মার্চ মাসের কিস্তির টাকা নিয়ে বড় আপডেট দিল নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর, নতুন উপভোক্তাদের নথি যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং সোমবার থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করতে পারে।

27

২০২৬-২৭ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদানের অঙ্ক বাড়ানোর ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী, ফেব্রুয়ারি মাস থেকেই সাধারণ ও ওবিসি (General/OBC) শ্রেণির মহিলারা মাসে ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) শ্রেণির মহিলারা ১,৭০০ টাকা করে পাচ্ছেন।

37

তবে মার্চ মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও অনেকের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় উৎকণ্ঠা ছড়িয়েছিল। নবান্ন সূত্রে জানা গেছে, এই মাসে প্রায় ২০.৬২ লক্ষ নতুন উপভোক্তা এই প্রকল্পে যুক্ত হয়েছেন, যার ফলে বর্তমানে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২.৪২ কোটি। এত বিপুল সংখ্যক মানুষের তথ্য যাচাই এবং মার্চ মাস আর্থিক বছরের শেষ হওয়ায় ব্যাঙ্কিং প্রক্রিয়ায় সামান্য সময় লাগছে।

47

বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, গত শুক্রবার থেকেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সোমবার থেকে ধাপে ধাপে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি (DBT) মারফত টাকা জমা হতে শুরু করবে।

57

যদি সোমবারের মধ্যেও টাকা না পৌঁছায়, তবে উপভোক্তাদের পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল (https://socialsecurity.wb.gov.in)-এ গিয়ে মোবাইল বা আধার নম্বর দিয়ে বর্তমান অবস্থা জানা যাবে।

67

সেখানে যদি স্ট্যাটাসে ‘Payment Under Process’ বা ‘Validation Success’ লেখা থাকে, তবে বুঝতে হবে টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে। কিন্তু যদি ‘Validation Error’ দেখায়, তবে সংশ্লিষ্ট বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে হবে।

77

এছাড়া কোনও অভিযোগ বা জিজ্ঞাসার জন্য রাজ্য সরকারের চালু করা হেল্পলাইন নম্বর ৯১৩৭০৯১৩৭০-এ কল করা যেতে পারে। উল্লেখ্য, টাকা পাওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা এবং সিঙ্গেল অ্যাকাউন্ট হওয়া বাধ্যতামূলক। নবান্নের এই পদক্ষেপে রাজ্যের লক্ষ লক্ষ ‘লক্ষ্মী’দের মুখে হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories