২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের নারীশক্তির অন্যতম ভরসা 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প নিয়ে শোরগোল শুরু হয়েছে। এপ্রিলে অনেকেই দুইবার টাকা পেয়েছেন! তাহলে কি মে মাস থেকে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার?
২০১১ সালে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারে শুরুতে সাধারণ শ্রেণির মহিলাদের ১০০০ এবং তপশিলি জাতির মহিলাদের ১২০০ টাকা করে দেওয়া হচ্ছিল। তবে সেই ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫০০ টাকা। ফলস্বরূপ সাধারণ শ্রেণীর মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন।
29
নিয়ম অনুযায়ী মাসের ১০ তারিখের মধ্যেই সকলের অ্যাকাউন্টে টাকা চলে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল অনেক উপভোক্তাই নাকি এপ্রিল মাসের শুরুতে শুধু ৫০০ টাকা পেয়েছেন, আবার অনেকে পেয়েছেন ১০০০, কিন্তু যেখানে আগে প্রতি মাসে মিলেছে ১৫০০। তাই নিয়ে সকলের মনে উঠেছিল প্রশ্ন।
39
এপ্রিল মাসে প্রকল্পের অর্থ দুই দফায় অ্যাকাউন্টে জমা হওয়ার খবর সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা ও আশঙ্কা দুই-ই তৈরি হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণির মহিলারা ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলারা ১৭০০ টাকা করে পান।
তবে এবার এই অর্থ একবারে না পাঠিয়ে দুই কিস্তিতে ভাগ করে পাঠানো হতে পারে বলে খবর মিলেছে।
59
নির্বাচনী ফলাফল ও প্রকল্পের ভবিষ্যৎ
লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হওয়া নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তার মূলে রয়েছে আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা। রাজনৈতিক মহলের মতে, এই প্রকল্পের স্থায়িত্ব সম্পূর্ণভাবে নির্ভর করছে আগামী দিনের সরকার গঠনের ওপর।
69
শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে ক্ষমতায় ফিরলে এই প্রকল্প কেবল চালু থাকবে তাই নয়, বরং ভাতার পরিমাণও বাড়ানো হবে।
79
অন্যদিকে, প্রধান বিরোধী দল বিজেপি ক্ষমতায় এলে 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পের মাধ্যমে মাসিক ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
89
অনিশ্চয়তা বনাম প্রতিশ্রুতি
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার পরিবর্তন হলে বর্তমান কাঠামোয় প্রকল্পটির আমূল বদল ঘটার সম্ভাবনা প্রবল। যদি নতুন কোনো দল ক্ষমতায় আসে, তবে তারা তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিজস্ব ধাঁচে প্রকল্প সাজাতে পারে।
99
এই প্রশাসনিক রদবদলের আশঙ্কার কারণেই মে মাস থেকে ভাতা বন্ধ হতে পারে বলে গুঞ্জন ডালপালা মেলছে। তবে সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভাতা বন্ধের কোনো নির্দেশিকা এখন পর্যন্ত জারি করা হয়নি। বাংলার নারীশক্তির ভোট এবং ৪ মে-র ফলাফলই নির্ধারণ করবে এই জনকল্যাণমূলক প্রকল্পের চূড়ান্ত ভাগ্য।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.