Lakshmir Bhandar: এপ্রিলে অ্যাকাউন্টে দুইবার ঢুকবে টাকা, ভোটের আগেই দ্বিগুণ হল লক্ষ্মীর ভাণ্ডার?

Published : Apr 15, 2026, 04:17 PM IST

মমতা সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে দুবার টাকা পাওয়ায় ভাতা দ্বিগুণ হয়ে ৩০০০ টাকা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে, যা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে, রাজ্য সরকার এই ভাতা বৃদ্ধি নিয়ে এখনও নতুন আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

PREV
16

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর সুবিধার্থে নানান পদক্ষেপ নিয়েছে। রাজ্যবাসীর সুবিধার্থে নানান প্রকল্প এনেছে বাংলায়। দরিদ্র মানুষদের পাশে থাকতে নিয়েছে বিশেষ উদ্যোগ।

26

মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্প ও ভাতার দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সুবিধা। আবার কখনও মেলে এককালীন টাকা। এবার এমনই এক ভাতা নিয়ে প্রকাশ্যে এল নয়া চমক।

36

রাজ্যে চালু থাকা ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা। সদ্য এই তালিকা নাম যুক্ত হয়েছে যুবসাথী। এই সকল ভাতার দ্বারা মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন সকলে। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে টাকা।

46

এই সকল ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার। যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে মমতা সরকার। এতদিন সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেতেন। বর্তমানে ৫০০ টাকা বেড়েছে ভাতা। এখন সাধারণ জাতির মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন।

56

এবার দ্বিগুণ হবে এই ভাতা। অর্থাৎ সাধারণ জাতির মহিলারা ৩০০০ এবং তপশিলি জাতির মহিলারা ৩২০০ টাকা করে পাচ্ছেন। আসলে এই মাসে অর্থাৎ এপ্রিলে দুবার করে ভাতা পেয়েছেন রাজ্যের মহিলারা। এই মাসে প্রথম কিস্তিতেত ১০০০ এবং দ্বিতীয়বারে ৫০০ টাকা পেয়েছেন মহিলারা। আবার অনেকের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা এখনও বাকি।

66

এপ্রিল মাসে দুইবার টাকা ঢোকেরা কারণে সর্বত্র শোনা যাচ্ছে এই গুঞ্জন। অনেকেই আশা করছেন এবার দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার। এদিকে বিজেপি সরকার ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা আগেই জানিয়েছে। সে কারণে আরও জোড়ালো হয়েছে এই গুঞ্জন। তবে, আপাতত ভাতা বৃদ্ধি নিয়ে নতুন কোনও ঘোষণা করেনি মমতা সরকার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories