নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এক বিরাট ঘোষণা করেছেন। পিংলার সভা থেকে তিনি জানিয়েছেন, তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে এই প্রকল্প আজীবন চলবে। এর পাশাপাশি, তিনি বিজেপিকে কটাক্ষ করে দিলেন বিশেষ বার্তা।
সামনেই নির্বাচন। হাতে আর কটা মাত্র দিন। এরমধ্যে রাজ্যবাসীর কাছে নিজের কঠিন ভাবমূর্তি তৈরিতে ব্যস্ত সকল দলীয় কর্মীরা। তাই ভোটের আগে দিচ্ছে নানান প্রতিশ্রুতি।
210
বর্তমানে বিজেপি সরকারের ঘোষণা করা অন্নপূর্ণ ভাণ্ডার চর্চার শীর্ষে। বিজেপি সরকার ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে পাবেন রাজ্যের মহিলারা। এমনই ঘোষণা করেছে বিজেপির পক্ষ থেকে।
310
এবার এই প্রতিযোগিতার সময় সামনে এল নয়া চমক। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত দিন। সদ্য এক সভা থেকে করলেন বিশেষ ঘোষণা।
মমতা সরকারের চালু করা বিভিন্ন প্রকল্প ও ভাতার দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সুবিধা। আবার কখনও মেলে এককালীন টাকা। এবার এমনই এক ভাতা নিয়ে প্রকাশ্যে এল নয়া চমক।
510
রাজ্যে চালু থাকা ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা। সদ্য এই তালিকা নাম যুক্ত হয়েছে যুবসাথী। এই সকল ভাতার দ্বারা মাসে মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকেন সকলে। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে টাকা।
610
এই সকল ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার। যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে মমতা সরকার। এতদিন সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেতেন।
710
বর্তমানে ৫০০ টাকা বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। এখন সাধারণ জাতির মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন। মাঝে যদিও শোনা গিয়েছিল আরও বাড়বে ভাত। তবে তার কোনও নিশ্চিত খবর মেলেনি।
810
সদ্য পিংলার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য তৃণমূল সরকার থাকলে লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। পাশাপাশি যুবসাথী প্রকল্পেও যতদিন না চাকরি মিলছে ততদিন আর্থিক সহায়তা চালু থাকবে।
910
মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে প্রশ্ন করেন, লক্ষ্মীর ভাণ্ডার চলছে? আজীবন চলে যাবে আজকে আমি বলে গেলাম। সারা জীবন চলবে আমাদের সরকার আপনাদের শুধু আশীর্বাদ, দোয়া, শুভেচ্ছা চাই।
1010
এরই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বলেন, অন্য রাজ্যে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে পরে তা বন্ধ করে দেওয়ার উদাহরণ আছে। সেই অভিজ্ঞতা থেকেই বাংলার মানুষকে সতর্ক থাকার বার্তাও দেন তৃণমূলনেত্রী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.