
কালীঘাট-কাণ্ডের তদন্তভার এবার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে। শুক্রবার রাতের সংঘর্ষ ও পুলিশকে হেনস্থার ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। মঙ্গলবার সকালে ধৃত তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
কালীঘাট-কাণ্ডের তদন্তভার এবার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে। শুক্রবার রাতের সংঘর্ষ ও পুলিশকে হেনস্থার ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। মঙ্গলবার সকালে ধৃত তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কালীঘাটে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে করা হয় ঘটনার পুনর্নির্মাণও। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের কর্মসূচিকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট। তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা, ধস্তাধস্তি এবং ইট ছোড়াছুড়ির অভিযোগ ওঠে। এমনকী তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকর্মীদের হেনস্থার অভিযোগ ওঠে।