Malda SIR Protest: ৭ বিচারককে উদ্ধার করতে গিয়ে...কার উস্কানিতে এই অবস্থা? বিস্ফোরক সুকান্ত!

Malda SIR Protest: ৭ বিচারককে উদ্ধার করতে গিয়ে...কার উস্কানিতে এই অবস্থা? বিস্ফোরক সুকান্ত!

Published : Apr 02, 2026, 03:20 PM IST

Malda SIR Protest: এসআইআর ইস্যুতে রণক্ষেত্র মালদা। মোথাবাড়িতে নাম বাদ পড়ায় তুমুল বিক্ষোভ, ৭ জুডিশিয়াল অফিসারকে রাতভর বন্দি করে রাখার অভিযোগ। পুলিশের কনভয়ে হামলা নিয়ে এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

Malda SIR Protest: মালদহে বিচারক উদ্ধার ঘিরে মধ্যরাতে রণক্ষেত্র: পুলিশের গাড়িতে হামলা, রিপোর্ট তলব কমিশনের

বুধবার রাতভর টানটান উত্তেজনা মালদহের কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে বিক্ষোভের জেরে প্রায় ১০ ঘণ্টা বন্দি থাকলেন ৭ জন জুডিশিয়াল অফিসার। শেষ পর্যন্ত মাঝরাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাঁদের উদ্ধার করলেও পরিস্থিতি চরম আকার নেয়। উদ্ধারকারী পুলিশের কনভয়ে ব্যাপক পাথরবৃষ্টি ও হামলার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত

এসআইআর (SIR) বা ভোটার তালিকায় নাম সংক্রান্ত জটিলতায় মালদহের মোথাবাড়ি বিধানসভা এলাকায় ক্ষোভ দানা বেঁধেছিল অনেকদিন ধরেই। সূত্রের খবর, প্রায় ২২ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলে দাবি তুলে বুধবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। দুপুর ২টো নাগাদ কালিয়াচক ২ নম্বর ব্লক দপ্তরে ঢুকে ৭ জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয়, যাঁদের মধ্যে ৩ জন মহিলা ছিলেন।

মধ্যরাতের ধুন্ধুমার

অভিযোগ, দীর্ঘক্ষণ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে মধ্যরাতে পুলিশ বাহিনী উদ্ধার অভিযানে নামে। বিচারকদের দপ্তরের বাইরে বের করে আনার সময় বিক্ষোভকারীরা চড়াও হয় পুলিশের ওপর। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের গাড়ির জানলার কাচ ভেঙে সিটের ওপর পড়ে রয়েছে। অভিযোগ, কনভয় লক্ষ্য করে মুহুর্মুহু ইটবৃষ্টি করা হয়েছে।

কড়া নজর নির্বাচন কমিশনের

সামনেই ২৩ এপ্রিল নির্বাচন। তার ঠিক আগে বিচার বিভাগীয় অফিসারদের ওপর এই হামলা এবং জেলার আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন নির্বাচন কমিশন। ইতিমধ্যেই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করা হয়েছে জেলা প্রশাসনের কাছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে মালদহে শান্তি বজায় রাখা এখন কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

08:28CM Suvendu on Koel: তৃণমূল ছেড়ে বিজেপি-তে তো যোগ দিলেন কোয়েল, কিন্তু কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
11:00Koel Mallick Join BJP: তৃণমূল ছেড়ে কেন বিজেপি-তে যোগ দিলেন কোয়েল?
05:12Murshidabad Clash: মুর্শিদাবাদে হনুমানকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য নিয়ে উত্তেজনা, সিপিআইএম-বজরং দলের সংঘর্ষে উত্তপ্ত লালবাগ
13:35Nandigram By Election: 'সকালে বেরিয়ে বিকালে প্রার্থী, এখন কোথায়?' কার খোঁজ নিতে গিয়ে মঞ্চেই হেসে ফেললেন শুভেন্দু?
19:47Nandigram By Election: নন্দীগ্রামের মুসলিমরা মঙ্গলবার বিজেপি-কে ভোট দেবে? কী বললেন শুভেন্দু?
04:58Goat Attack: কাটোয়ার রাস্তায় আতঙ্কের নাম 'কালু'! কেন মহিলারা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন?
09:33SRFTI News: ফের উত্তপ্ত SRFTI! গেট ভেঙে ঢোকার চেষ্টা, বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার
18:11Suvendu Adhikari: 'রাষ্ট্রবাদী সরকার ফেলার গভীর ষড়যন্ত্র চলছে', গর্জে উঠে চরম কথা শুভেন্দুর
08:58Nandigram By-Poll: নন্দীগ্রামে শেষবেলায় প্রচারে ঝড় তুললেন CM শুভেন্দু অধিকারী
03:48Balurghat News: অন্নপূর্ণার টাকা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলা! পাশে দাঁড়াল শুভেন্দুর সরকার
Read more