Malda BJP vs TMC: গেরুয়া ঝড়, জয় শ্রীরাম ধ্বনিতে কাঁপল মালদা! হাইভোল্টেজ মনোনয়ন

Malda BJP vs TMC: গেরুয়া ঝড়, জয় শ্রীরাম ধ্বনিতে কাঁপল মালদা! হাইভোল্টেজ মনোনয়ন

Published : Apr 02, 2026, 06:56 PM IST

Malda BJP vs TMC: মালদায় মনোনয়ন ঘিরে চরমে রাজনৈতিক উত্তেজনা। ইংরেজবাজার থেকে সুজাপুর, বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মিছিলে পা মেলালেন স্মৃতি ইরানি। অন্যদিকে তৃণমূল ও বামেদের পাল্টা মিছিল। মালদা শহরের যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি

Malda BJP vs TMC: মালদায় মনোনয়ন ঘিরে হাইভোল্টেজ ড্রামা: স্মৃতি ইরানির মেগা শো বনাম তৃণমূলের সংযম

নির্বাচনী দামামা বেজে গেল মালদায়। একদিকে বিজেপির বিশাল মিছিল আর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির হুঙ্কার, অন্যদিকে তৃণমূলের শান্ত ও আত্মবিশ্বাসী মেজাজ—সব মিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই সরগরম আম্রপালির শহর।

স্মৃতি ইরানির নেতৃত্বে বিজেপির শক্তি প্রদর্শন

বৃহস্পতিবার মালদা শহর দেখল এক বিশাল জনসমুদ্র। ইংরেজবাজারের প্রার্থী অম্লান ভাদুরি, মালদা বিধানসভার গোপাল সাহা, হবিবপুরের জুয়েল মুর্মু এবং সুজাপুরের অভিরাজ চৌধুরীসহ অন্য প্রার্থীরা এদিন ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন জমা দিতে আসেন। বিজেপির এই মিছিলে যোগ দিয়ে কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি আক্রমণাত্মক মেজাজে বলেন, "বাংলার মানুষ এখন পরিবর্তন চায়। এই রাজ্যে অশান্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে।" জয় শ্রীরাম ধ্বনিতে প্রকম্পিত হয় জেলা শাসকের দপ্তর সংলগ্ন এলাকা।

সাবিনা ইয়াসমিনের 'শান্ত' বার্তা

বিজেপির আগ্রাসী মেজাজের বিপরীতে তৃণমূলের বর্ষীয়ান নেত্রী তথা সুজাপুরের প্রার্থী সাবিনা ইয়াসমিন এদিন অনেকটা সংযত ছিলেন। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, "আজ আমি কোনও বিতর্কিত মন্তব্য করব না। আমি বিজেপি-সহ সর্বস্তরের মানুষের সমর্থন আশা করছি।" এছাড়াও ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু এবং গাজলের প্রসেনজিৎ দাসও এদিন বড় মিছিল নিয়ে এসে মনোনয়ন দাখিল করেন।

লড়াইয়ে বামেরাও

পিছিয়ে নেই বাম শিবিরও। ইংরেজবাজার কেন্দ্রের সিপিএম প্রার্থী অম্বর মিত্র এদিন লাল পতাকার মিছিল নিয়ে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন।

স্তব্ধ মালদা শহর

সব দলের মিছিল একই দিনে হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মালদা শহরের রথবাড়ি থেকে শুরু করে প্রতিটি মোড়ে তৈরি হয় বিশাল যানজট। রোদ আর জ্যামে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় নিত্যযাত্রীদের।

05:47Anubrata Mondal: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে হামলা, আটক তিন যুবক
05:12কংগ্রেসকে ধ্বংস করেছে মমতা, হেরে ভুলভাল বকছে, তোপ সৌমিত্র-শঙ্করদের
08:09Samik Bhattacharya: মমতা ইউফোরিয়ায় আক্রান্ত, ভাবছেন এখনও CM আছেন, তোপ শমীকের
07:46Mamata Banerjee: ইন্ডি জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মমতার এই কথা শুনে হাসি চাপতে পারলেন না সনিয়া!
02:54বিজয় থালাপতির নাম-ছবি দিয়ে ফেক ফোন! ২ হাজারের টোপে গায়েব ১.৭৭ লক্ষ
14:04Student Smart Phone: 'আমি এই জিনিসের ঘোর বিরোধী...' ফের ছাত্রদের কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
04:11INDIA Bloc Meeting: 'প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চান?' প্রশ্ন শুনে কী বললেন মমতা? চমকে উঠবেন!
03:02তদন্তের শেষে দেখবেন মমতা ফেঁসে গেছে, তোপ অর্জুন সিংয়ের
05:33অন্নপূর্ণা ভাণ্ডারের হাঁড়ি হাতে অভিনব বিজয় মিছিল মহিলাদের
09:17CM Suvendu: মমতার এপাং ওপাং ঝপাং বই নিয়ে চরম 'খিল্লি' শুভেন্দুর! কী বললেন?
Read more