
Mamata Banerjee Rally: ভোটপ্রচারে একেবারে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবিবার পুরুলিয়ার মানবাজারে সভায় বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা। অমিত শাহ-কে তোপ দেগে বললেন, 'চার্জশিট' তো আপনার বিরুদ্ধে আনা উচিত! গতকাল, শনিবার কলকাতায় অমিত শাহের করা ব্যান্ডেজ কটাক্ষকে চ্য়ালেঞ্জ ছুড়ে বলেন মানবাজারে এদিন মমতা বলেন,"আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই! আগে গিয়ে আমার ডাক্তারের রিপোর্ট দেখে এসো। গতবার ভোটের সময় তোমরাই ইচ্ছা করে আমার পায়ে চোট দিয়েছিলে। আবার কি মারার পরিকল্পনা করছো নাকি? কারও চরিত্রহনন করার আগে তো পরিকল্পনা করা হয়। তেমন কিছু হয়েছে নাকি?"
পাশাপাশি এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কাল বিজেপির এক বড় নেতা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। কিন্তু চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ হওয়া উচিত। আমেরিকা থেকে গুজরাতিদের কোমরে দড়ি পরিয়ে যখন আনা হয়েছিল, তখন কোথায় ছিলেন? নেই কাজ তো খই ভাজ!" অমিত শাহকে 'স্বৈরাচারী', 'গণতন্ত্র হত্যাকারী' বলে আক্রমণ করেছেন তৃণমূল সভানেত্রী। মমতার অভিযোগ, বিজেপি মানুষের অধিকার কেড়েছে। কেউ আর এ বার পদ্মফুল চিহ্নে ভোট দেবে না।
মমতার প্রতিশ্রুতি, "সকলের কাচা বাড়ি পাকা করে দেব। এটাই আমাদের অঙ্গীকার। সারা জীবন মহিলারা 'লক্ষ্মীর ভান্ডার' পাবেন এমন আশ্বাসও দিয়েছেন।" পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা এখনও যুবসাথী প্রকল্পের টাকা পায়নি, তাঁদের আবেদনে কিছু গোলমাল হয়েছে। ডেকে ডেকে আবার ঠিক করাতে হবে। চিন্তা করবেন না। এটা কোনও ভিক্ষা নয়। যুবকদেরও তো হাতখরচ লাগে। তারাও চাকরি পাবে।"
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.