Mamata Banerjee Abhishek Banerjee: "বিজেপির বিরুদ্ধে লড়াই থামবে না", তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের বিরাট বার্তা মমতা-অভিষেকের

Published : May 13, 2026, 02:03 AM IST
Mamata Banerjee Abhishek Banerjee: "বিজেপির বিরুদ্ধে লড়াই থামবে না", তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের বিরাট বার্তা মমতা-অভিষেকের

সংক্ষিপ্ত

Mamata Banerjee Abhishek Banerjee: মঙ্গলবার, কালীঘাটে তৃণমূলের ডিজিটাল টিমের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর, এই প্রথম তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে বসেন নেত্রী।

Mamata Banerjee Abhishek Banerjee: মনোবল ভাঙতে দেওয়া যাবেনা। পরিষ্কার বার্তা তৃণমূল নেত্রীর (mamata banerjee news)। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির জেরে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের কোনওভাবেই মনোবল না ভাঙার বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই কথা শোনা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। মঙ্গলবার, কালীঘাটে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের বৈঠক বসে। 

"বিজেপির বিরুদ্ধে লড়াই থামবে না" বার্তা মমতা-অভিষেকের

দুজনেই অভিযোগ করেন, গণনায় কারচুপি করে হারানো হয়েছে তৃণমূলকে। আগামী লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত হওয়ার কথাও শোনা গিয়েছে মমতা-অভিষেকের কণ্ঠে। তাদের কথায়, ‘‘আমরা আসলে হারিনি, আমাদের হারানো হয়েছে জোর করে।’’ ভোটের ফলপ্রকাশের পর, একাধিকবার মমতা এই অভিযোগ তুলেছেন। অন্যদিকে, তৃণমূলের আইটি সেলের পুনর্গঠন করা হয়েছে মঙ্গলবারের বৈঠকে। এতদিন দলের তরফ থেকে এই শাখার ইনচার্জ ছিলেন দেবাংশু ভট্টাচার্য। তবে পুনর্গঠনের পর, আর কাউকে ইনচার্জ রাখা হয়নি। একটি কোর কমিটি গঠন করা হয়েছে এবং সেখানে প্রথম নাম রয়েছে উপাসনা চৌধুরী এবং দ্বিতীয় নাম দেবাংশু ভট্টাচার্য।

তৃণমূলের ডিজিটাল টিমের সঙ্গে বৈঠক সারলেন মমতা-অভিষেক

মঙ্গলবার, কালীঘাটে তৃণমূলের ডিজিটাল টিমের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর, এই প্রথম তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে বসেন নেত্রী। সূত্রের খবর, এই বৈঠকে একটি বার্তাই পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। প্রত্যেক কর্মীর মনোবলকে চাঙ্গা করার জন্য ভোকাল টনিক দিয়েছেন মমতা। 

সেইসঙ্গে, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে, বিজেপির বিরুদ্ধে লড়াই কখনোই থামবে না। অর্থাৎ, আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি আগামী শুক্রবার, কালীঘাটে নিজের বাড়িতেই জেলার শীর্ষ নেতৃত্বদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে, দিল্লির মতো বাংলাতেও ‘ইন্ডিয়া জোট' মজবুত করার ডাক দেন তারা। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

কিছু পুলিশ বাড়তি সুবিধা দিচ্ছে সুজিত বসুকে, অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিলেন আইনজীবীরা
পুলিশের কাছে আত্মসমর্পণ মাও-নেতা মাধাই পাত্রর, দেখুন কী বলছেন তিনি