Mamata Banerjee: ভোট যতই এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে রাজ্য রাজনীতির। সবথেকে বড় বিষয়, চতুর্থবারের জন্য সরকার গড়তে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস (mamata banerjee news live)। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)।
জেলায় জেলায় তিনি পৌঁছে যাচ্ছেন ভোটের প্রচারে। শুক্রবার, তাঁর প্রথম সভা ছিল উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরে। সেখান থেকে সোজা বসিরহাটের নির্বাচনী জনসভায় যান মমতা।
সেই জনসভা থেকেই কার্যত, হুঁশিয়ারি দিলেন তিনি। আগুনে মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এইসব জল্লাদ এবং ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব আমরা। দিল্লির জমিদার এবং জোতদারদের বিরুদ্ধে সবাইকে লড়তে হবে। মনে রাখবেন, তৃণমূলকে একটা করে ভোট দেবেন, আর বদলা নেবেন।"
সেখানেই থামেননি তিনি। তৃণমূল নেত্রী বক্তব্য রাখার সময় উল্লেখ করেন, “বিজেপির আসল প্ল্যান হল, ওরা এনআরসি করবে বাংলায়। ডিলিমিটেশন করে সোনার বাংলাকে তিন টুকরো করতে চাইছে ওরা। বাংলা ভাষায় কথা বললে বিহার, ওড়িশায় অত্যাচার করে বিজেপি। ওরা বলে এক, আর করে আরেক। মিথ্যে কথার এবং ভাঁওতা দেওয়ার কারখানার নাম হল বিজেপি। এসআইআর করে নাম কাটার কারখানা। দাম বাড়ানোর কারখানা। ওরা আসলে মানুষের যন্ত্রণা। বাংলাকে করে লাঞ্ছনা এবং বাংলাকে করে বঞ্চনা। তাই বলি যে, বিজেপিকে একদম ভোট দেবেন না।"
বিজেপিকে নিশানা করে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, “যদি কোনও অনুপ্রবেশকারী এখানে ঢোকে, তাহলে পদত্যাগ করা উচিত অমিত শাহের। মনে রাখবেন, এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়। এটা হল মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা। আর একটা কথা। কাউন্টিংয়ের রেজ়াল্ট নিয়ে তবে গণনাকেন্দ্র থেকে বেরোবেন এজেন্টরা। তার আগে কেউ বেরোবেন না।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.