Mamata Banerjee: "আমরা প্রতারণা করি না! তৃণমূল শুধু মানব ধর্মে বিশ্বাসী", জনসভা থেকে আবেগঘন বার্তা তৃণমূল নেত্রীর

Published : Apr 12, 2026, 04:49 PM ISTUpdated : Apr 12, 2026, 05:19 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee:  মমতার বক্তব্য, “তৃণমূল শুধু মানব ধর্মে বিশ্বাসী। আমরা সব ধর্ম পালন করে থাকি। সেইজন্য আমরা কখনও মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করি না। কারণ, আমাদের ধর্ম হল মানবিক। তাই আমাদের কাউকে ধর্ম শেখাতে হবে না।" বাঁকুড়ার ছাতনার নির্বাচনী জনসভা থেকে আবেগঘন বার্তা তৃণমূল নেত্রীর (mamata banerjee news)। 

Mamata Banerjee: বাঁকুড়ার ছাতনার নির্বাচনী জনসভা থেকে আবেগঘন বার্তা তৃণমূল নেত্রীর (mamata banerjee news)।  রবিবার মোট চারটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee news live)। প্রথম সভাটি তিনি করেন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। তারপরেই তিনি সোজা পৌঁছে যান বাঁকুড়ায়। সেখানে প্রথম জনসভাটি ছিল ওন্দায় এরপর ছাতনায় বক্তব্য রাখেন তিনি।

তৃণমূল কখনও প্রতারণা করে না, জানালেন মমতা

সেই জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, “আমরা প্রতারণা করি না। কারণ, করব করব বলি না। যা বলেছি, ঠিক তাই করে দেখিয়েছি। গত ২০২১ সালে, বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম, লক্ষ্মীর ভান্ডারের কথা। ঠিক করে দিয়েছি এবং ভোটের আগেই টাকা বাড়িয়েছি। আর এখন বলছি, সারাজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন।" 

মমতার বক্তব্য, “তৃণমূল শুধু মানব ধর্মে বিশ্বাসী। আমরা সব ধর্ম পালন করে থাকি। সেইজন্য আমরা কখনও মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করি না। কারণ, আমাদের ধর্ম হল মানবিক। তাই আমাদের কাউকে ধর্ম শেখাতে হবে না।"

 

 

এরপর সরাসরি বিজেপিকে নিশানা করা মুখ্যমন্ত্রী বলেন, “২০১৪ সালের লোকসভা ভোটের আগে উনি বলেছিলেন, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি ১৫ লক্ষ টাকা করে ঢুকবে। কোথায় গেল সেই ১৫ লক্ষ টাকা? কোথায় গেল দু-লক্ষ মানুষের চাকরি? আমি প্রশ্ন করছি, উত্তর দিন। যদি মিথ্যে কথা বলি, তবে আমার কান কেটে নেবেন। আমি নাকখত দেব। নাহলে আপনি নাকখত দিন।"

তারপরেই তিনি সাবধান করে বলেন, “বাইরের কোনও উল্টোপাল্টা জিনিস খাবেন না। খেয়াল রাখবেন, যাতে কেউ বিষাক্ত খাবার দিতে না-পারে।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

North 24 Parganas News: বিজেপি করার ‘চরম দণ্ড’ পেল বাড়ির বউ! স্বামী-শ্বশুরের বিরুদ্ধেই শিউরে ওঠা অভিযোগ
CM Yogi: 'বাংলায় ডবল ইঞ্জিন সরকার আনুন, দাঙ্গাবাজদের ওষুধ দেওয়া হবে' বাঁকুড়ায় হুঙ্কার যোগীর