
গতকাল ছিল ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার। এবার প্রায় ২০৬টি আসন পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূল পেল ৮০টি। এবার ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীর বিপরীতে পরাজিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি একা নন, গেরুয়া ঝড়ে পরাজিত এই ২৩ মন্ত্রী, রইল তালিকা।
বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বাস্থ্য ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু,
পূর্তমন্ত্রী পুলক রায়,
সেচমন্ত্রী মানস ভুঁইয়া,
নারী ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা
দমকলমন্ত্রী সুজিত বসু
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী,
কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন,
খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,
কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না,
দপ্তরবিহীন মন্ত্রী মলয় ঘটক,
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ,
পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার,
গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌঘুরী
শিলিগুড়ির মেয়র গৌতম দেব,
প্রাণী সম্পদমন্ত্রী স্বপন দেবনাথ,
আদিবাসী উন্নয়ন প্রতিমন্ত্রী বুলু চিক বরাইক,
স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন,
ক্রেতা সুরক্ষামন্ত্রী শ্রীকান্ত মাহাতো,
বনমন্ত্রী বিরবাহ হাঁসদা,
বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস,
পশ্চিমাঞ্চল উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু
বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.