Mamata Banerjee: হারের পথে তৃণমূল (West Bengal Election Result 2026)। সেই ইঙ্গিত মিলতেই কার্যত, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা (mamata banerjee news)। এবার মমতার গাড়ি ঘিরে চোর-চোর স্লোগান উঠল।
সোমবার, বিকেল চারটের একটু আগে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে সেখানে আগে থেকেই বিজেপি কর্মীদের একটা জমায়েত ছিল।
আর মমতা সেখানে পৌঁছতেই শুরু হয়ে যায় জোরালো উত্তেজনা। মমতার গাড়ি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে পৌঁছতেই চোর-চোর স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা।
প্রসঙ্গত, গণনা কেন্দ্রের কিছুটা দূরে একটি পেট্রোল পাম্প রয়েছে। সেখানে আবার জমায়েত ছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও সেখানে ছিলেন। পরে জানা যায়, তৃণমূল কর্মীদের সেখান থেকে উঠে যাওয়ার কথা বলে দায়িত্বে থাকা পুলিশ।
তার কিছুক্ষণ পরে, এজেসি বোস রোডের দিক থেকে এগিয়ে আসা বিজেপি কর্মী এবং সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। এরপর বিজেপির কর্মী-সমর্থকরা তৃণমূলের জমায়েতের অনেকটা কাছে পৌঁছে যান। সেখানেই তৃণমূল কর্মীদের পেতে রাখা চেয়ার ভাঙচুরেরও অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।
তারপরেই গণনা কেন্দ্রে প্রবেশ করে মমতার গাড়ি। শুরু হয়ে যায় তুমুল উত্তেজনা। এরপরেই গণনা কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়।
এই সবকিছুর মাঝেই বিজেপি কর্মী-সমর্থকরা মমতার বিরুদ্ধে চোর-চোর স্লোগান দিতে থাকেন। শুধু তাই নয়, যে জননেত্রীকে ঘিরে উঠত ‘মা-মাটি-মানুষ' স্লোগান, তাঁকে ঘিরে এবার উঠল ‘গো-ব্যাক' স্লোগান।
যদিও পরে সেই উত্তেজিত বিজেপি কর্মী-সমর্থকদের সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তাদেরকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.