Mamata Banerjee CV Ananda Bose Meet: ধর্মতলা থেকে ধর্না তুলে নিয়েই মমতা সোজা ছুটলেন সিভি আনন্দ বোসের কাছে (cv ananda bose news)। পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সৌজন্য সাক্ষাতের ছবি এক্স-হ্যান্ডলে পোষ্টও করেন তিনি (Mamata Banerjee CV Ananda Bose Meet)।
উল্লেখ্য, আলিপুরের একটি অতিথিশালায় আপাতত রয়েছেন পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়েই তাঁর সঙ্গে দেখা করে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী সেখানে লেখেন, “ধর্মতলায় আমাদের পাঁচদিনের ধর্না শেষ করার পর, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল সিভি. আনন্দ বোসের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য আমি কিছুক্ষণ সময় চেয়ে নিলাম। ডঃ বোস একজন পণ্ডিত এবং বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর মেয়াদকালে আমাদের রাজ্য এবং এর জনগণের কল্যাণ ও অগ্রগতি সম্পর্কিত বিষয়গুলিতে তাঁর সঙ্গে আমার আলাপচারিতার সুযোগ হয়েছিল। আমি সর্বদা এই আলাপচারিতার মূল্য দিয়ে এসেছি। ডঃ বোসের ভবিষ্যতের সকল প্রচেষ্টার জন্য আমি তাঁর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি নিশ্চিত যে, তাঁর অভিজ্ঞতা দিয়ে তিনি আগামী দিনগুলিতে তাঁর উপর অর্পিত যেকোনও দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবেন।"
প্রসঙ্গত, রাজ্যপালের এই চলে যাওয়া নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা। মঙ্গলবার তিনি বলেন, ‘‘পাঁচ বছরের মেয়াদ এখনও শেষ হয়নি। প্রায় দেড় বছর বাকি আছে। নির্বাচনের আগে তাঁকে সরিয়ে দেওয়া হল। আমি মনে করি, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিষয়।’’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.