LPG-র দাম বৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, গ্য়াস নিয়ে যে গ্যাস বেলুন চলছে তারই প্রতিবাদে এই মিছিল। তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন দেশে গ্যাসের সংকট নেই। গ্যাসের সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে গ্যাসের সার্ভার বন্ধ করে দিয়েছে তাতেই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। মমতা জানিয়েছেন,তাঁর সরকার গ্রামাঞ্চলে গ্যাসের বিকল্প হিসেবে কেরোসিনের ব্যবস্থা করেছে।
মমতা বলেন, 'গ্যাস দিন মানুষকে গ্যাস বেলুন নয়। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ (টাকা) দিচ্ছে, পরিবর্তে তারা গ্য়াস দিক।' গ্যাসের প্রতিবাদ মিছিল থেকেই মমতা স্লোগান তোলেন, 'এই বিজেপি চাই না। বাংলা জিতব। তারপর দিল্লিতা আমরা বুঝে নেবো।' মমতা জনসভায় উপস্থিত মানুষকে তৃণমূলের ওপর আস্থা রাখতে বলেন।
কমিশনকে নিশানা
মমতা স্বরাষ্ট্র সচিব আর মুখ্য সচিবের রদবদল নিয়েই কেন্দ্রের মোদী সরকারকে তোপ দাগেন। তিনি বলেন, ওরা মহিলা বিরোধী। চিপ সেক্রেটারি বাঙালি মহিলা। তাই তাঁকে সরিয়ে দেওয়া হল। রাত ১টার সময় আমদের এই রদবদল নিয়েও প্রশ্ন তুলেছেন। মমতা বলেন, নির্বাচন কমিশনকেও নিশানা করেন। 'ওরা বাঙালি বিরোধী , হিন্দু বিরোধী। আর হিন্দি বিরোধী।' তিনি বলেন, বাঙালি থেকে অবাঙালি আমলা যারা বিজেপির কথায় চলবে না বলে মনে হয়েছে তাদেরই সরিয়ে দিয়েছে।
'এত পাবলিসিটি না করে গ্যাসের দামটা ঠিক করতে পারতেন। উনি (প্রধানমন্ত্রী) বলেন, এখানে কাজ নেই। তাই বাইরে যাচ্ছে বাঙালি। আমি বলি, উত্তরপ্রদেশ, বিহারের কত মানুষ কাজ করেন? তোমাদের রাজ্যে মেধা নেই বলে বাঙালিদের নিয়ে যাও। ' তিনি আরও বলেন, 'বিজেপি এলে মাছ, মাংস কিছুই খেতে দেবে না।' বিহারের প্রসঙ্গ তোলেন মমতা। বলেন, ভোটের আগে নীতিশ কুমারকে ভরসা রেখেছিল। কিন্তু পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তাঁর দাবি মহিলাদের দেওয়া ১০ হাজার টাকা এখন বিজেপি ফিরত চাইছেন।
এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় শশী পাঁজাকে নিয়ে হামলার প্রতিবাদে সরব হন। তিনি বলেন হামলাকারীদের ছবি তুলে রেখে পুলিশের কাছে অভিযোগ করতে হবে। তাহলেই ব্যবস্থা নেওয়া যাবে। মমতা বিজেপিকে বয়কট করার দাবি করেন। তিনি বলেন,টাকা দিলেও বিজেপিকে ভোট দেবেন না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.