Mamata Banerjee s Big Test: দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার কারণে সরকার বিরোধী মনোভাব বাড়ছে রাজ্যবাসীর মনে। তাই ভোট বৈতরণী পার হতে যুবসাথী না লক্ষ্মীর ভাণ্ডার কোন প্রকল্প সাহায্য করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এবার জিততে পারলে টানা চারবার রাজ্যের সিংহাসনে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী। কিন্তু এবার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বড় পরীক্ষা। কারণ দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার কারণে সরকার বিরোধী মনোভাব বাড়ছে রাজ্যবাসীর মনে। পাশাপাশি নির্বাচন কমিশন আর কেন্দ্রের সঙ্গে ক্রমাগত যুদ্ধ।
210
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসিড টেস্ট
এবার নির্বাচন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকটাই অ্যাসিড টেস্ট। যদিও তৃণমূল কংগ্রেস জয়ের ব্যাপারে আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিষেককে সঙ্গে নিয়ে একসঙ্গে ২৯১ টি আসনের প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন।
310
জল্পনায় সরকারি প্রকল্প
এই পরিস্থিতিতে জল্পনায় রাজ্য সরকারি প্রকল্প। কোন সরকারি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্য়ায়-সহ তৃণমূল কংগ্রেসকে ভোট বৈতরণী পার করতে সাহায্য করবে তাই নিয়েই আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকার একাধিক জনহিতকর প্রকল্প চালু রেখেছে রাজ্যে।
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। যা গত বিধানসভা ভোটের আগে চালু করেছিলেন। এবার চালু করেছেন যুবসাথী প্রকল্প। যা অল্পদিনে জনপ্রিয়তা লাভ করেছে। আর সেই কারণে এই দুটি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে।
510
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
২০২১ সালে বিধানসভা ভোটার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বিলি করতে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প রাজ্যের মহিলাদের কাছে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। মমতার কথায় এই প্রকল্প মহিলাদর স্বনির্ভর করার উদ্দেশ্যেই চালু করা হয়েছিল।
610
যুবসাথী প্রকল্প
এবার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন যুবসাথী প্রকল্প। অন্তর্বর্তী বাজেটে এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা। প্রথম ঠিক করেছিলেন নতুন সরকার গঠনের পরই প্রকল্পের টাকা বিলি করা হবে। পরবর্তীকালে সিদ্ধান্ত পরিবর্তন করে টাকা বিলির দিন এগিয়ে আনেন মমতা। এই প্রকল্পের প্রথম টাকা ইতিমধ্যেই ব্যাঙ্কে পড়েছে সুবিধেভোগীদের।
710
যুবসাথী প্রকল্পের উদ্দেশ্য
রাজ্যের বেকার তরুণ-তরুণীদের ভাতা হিসেবে দেওয়া হয় ১৫০০ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তরুণদের চাকরি খোঁজার জন্য মাসে মাসে আর্থিক সাহায্য করার উদ্দেশ্যেই টাকা বিলি করা হয়। মূল কথা তরুণ-তরুণীদের মন পেতেই এই প্রকল্প।
810
মহিলা ভোটার
নির্বাচন কমিশন এখনও পর্যন্ত যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে সেই অনুযায়ী রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭১,৭৩,৯৫২ জন। রাজ্যে প্রায় ২ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পান। আর যাদের বয়স ৬০, তারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতার টাকা পান। গত বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোট বেশিটাই পড়েছিল মমতার ঝুলিতে।
910
তরুণ ভোটার
২০২৪ সালের সংশোধিত তালিকা অনুযায়ী এই রাজ্যে তরুণ ভোটার অর্থাৎ ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ছিল ১৫ লক্ষ ২৩ হাজার। যাদের অনেকেই যুবসাথীর জন্য আবেদন করার যোগ্য। আর সেইক্ষেত্রে এই প্রকল্প তরুণদের কাছে মমতাকে অনেকটাই জনপ্রিয় করতে পারে।
1010
ভোট বৈতরণী পার
ভোট বিশেষজ্ঞদের কথায় এবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট বৈতরণী পারের ক্ষেত্রে সাহায্য করতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি যুবসাথী প্রকল্প। কারণ এই প্রকল্পে ইতিমধ্যেই যথেষ্টা সাড়া পড়েছে। আর সেইমত প্রচারও শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.