Mamata Banerjee on DA: এবার রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা ইস্যুতেও নির্বাচন কমিশনকে একহাত নেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সুখবরও দেন প্রচার মঞ্চ থেকে।
এতদিন এসআইর থেকে কেন্দ্রীয় বাহিনী- সব ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করেছিলেন। এবার রাজ্য সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা ইস্যুতেও নির্বাচন কমিশনকে একহাত নেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে সুখবরও দেন প্রচার মঞ্চ থেকে।
210
নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায়
নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায় গিয়েছিলেন ব্য়ারাকপুরে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী। সেই সভা থেকেই ডিএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায় সরাসরি আক্রমণ করেন নির্বাচন কমিশনকে। পাশাপাশি বিজেপিকেও আক্রমণ করেন।
310
DA ঘোষণা বাজেটে
ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটেই DA ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। ৪% শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু সেই বর্ধিত ডিএ এখনও পর্যন্ত পাননি রাজ্যের সরকারি কর্মীরা।
এদিন ব্যারাকপুরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে ডিএ নিয়ে কথা বলেন। সেখানেই তিনি জানিয়ে দেন কেন রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে দেরি হচ্ছে। আর কবে থেকে তারা বর্ধিত ডিএ পাবেন।
510
মমতার বার্তা
মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন ফাইল আটকে রেখেছে, সেই কারণেই বাজেটে ঘোষণার পরেও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে দেরি হচ্ছে। মমতা বলেন, 'বাজেটে বলেছিলাম ৪% DA দেবো। নির্বাচন কমিশন আটকে রেখেছে। আমি বলব, তুমি সরকারি কর্মীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ো। এটা তোমার কাছে যাওয়া উচিৎ নয়। কারণ এটা ভোটের আগের ঘোষণা।'
610
২৫% DA
এদিন মমতা সুপ্রিম কোর্টের নির্দেশ মত বয়েকা ডিএ প্রসঙ্গও উত্থাপন করেন জনসভায়। তিনি বলেন, '২৫% DA দিয়েছি। আর চার শতাংশ ডিএ , যেটা ঘোষণা করেছি সেটা এপ্রিলের বেতনের সঙ্গেই পাবেন। যা কথা দিই তা রাখি।'
710
বিজেপিকে নিশানা
এদিন ব্যারাকপুরের সভা থেকে মমতা বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন, বাংলা দখল করতে বিজেপি ১০০টা ফ্লাইট, ২০০টা হেলিকপ্টার ও ২ লক্ষ বহিরাগত নিয়ে এসেছে।
810
ঝালমুড়ি কটাক্ষ
ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া নিয়ে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ঝালমুড়ি তো এসপিজি বানিয়ে দিয়েছিল। আগে থেকে ক্যামেরা নিয়ে গিয়েছিল। আবার পকেটে করে মোড়া ১০ টাকা নিয়ে গিয়েছেন।”
910
পাটকল ইস্যু
ব্যারাকপুরের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাটকল ইস্যুতেও কেন্দ্রের সমালোচনা করেন। তিনি বলেন, 'আমরা বারবার কেন্দ্রকে বলি পাটের ব্যাগ নাও। নেয় না। পাটকল বন্ধ করে দেয়। আমরা খোলার চেষ্টা করি।'
1010
ভোট প্রচারে ডিএ
এর আগেও মমতা বন্দ্যোপাধ্য়ায় একাধিকবার ভোট প্রচারের মঞ্চ থেকে ডিএ প্রসঙ্গ উত্থাপন করেন। প্রথম তিনি সোনারপুরের জনসভায় ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেন। কিন্তু এখনও রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাননি বলেও জানিয়েছেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.