Mamata Banerjee: তৃণমূল ছাত্র পরিষদের সভায় নিয়ম মানেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

Published : Aug 29, 2026, 04:18 PM IST
mamata banerjee annapurna bhandar bjp social media post

সংক্ষিপ্ত

Mamata Banerjee: হাইকোর্টের নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেনকে খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, মানুষের স্বতঃস্ফূর্ত জমায়েতের জেরে দু-দিকের লেনই বন্ধ হয়ে যায়। তাছাড়া দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত, সভা করার অনুমতি দেয় হাইকোর্ট। কিন্তু দেখা গেছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি শেষ হয়নি। এমনটাই অভিযোগ সামনে আসছে।

Mamata Banerjee: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল (Mamata Banerjee)। আর সেই এফআইআর করল কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করেই এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল হেস্টিংস থানায়। আদালতের নির্দেশ অবমাননা সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা, অসহযোগিতা এবং আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার মতো একাধিক অভিযোগে এই এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে শুধু মমতা নন। পাশাপাশি এই কর্মসূচির উদ্যোক্তাদের বিরুদ্ধেও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে (Mamata Banerjee News Today)।

তৃণমূল ছাত্র পরিষদের সভায় নিয়ম মানেননি কেন?

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই শুক্রবার, কলকাতায় ক্যাথিড্রাল রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। যদিও সেই কর্মসূচির জন্য বেশ কিছু শর্তও বেঁধে দেয় আদালত। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেনকে খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, মানুষের স্বতঃস্ফূর্ত জমায়েতের জেরে দু-দিকের লেনই বন্ধ হয়ে যায়। তাছাড়া দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত, সভা করার অনুমতি দেয় হাইকোর্ট। কিন্তু দেখা গেছে, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি শেষ হয়নি। এমনটাই অভিযোগ সামনে আসছে। সেইসঙ্গে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিররও অভিযোগ উঠেছে। এই সবকিছুর পরিপ্রেক্ষিতেই মমতা এবং সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

অভিযোগ উঠেছে, সভা চলাকালীন কর্মী-সমর্থকদের উসকানি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরেই উত্তেজিত জনা ব্যারিকেড সরিয়ে দিয়ে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এই বিশৃঙ্খল পরিস্থিতির জেরে ক্যাথিড্রাল রোডে যানচলাচলের ক্ষেত্রেও বিঘ্ন ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Tufanganj: তুফানগঞ্জ হতে চলেছে উত্তরবঙ্গের স্পোর্টস হাব, জানিয়ে দিলেন মালতি রাভা রায়
বেআইনি বিলবোর্ডের পরে এবার দখলদারির অভিযোগ! ক্যামাকস্ট্রিটে অভিষেদের অফিস নিয়ে নতুন বিতর্ক