Mamata Suvendu: ব্রিগেডে শুভেন্দুর শপথ গ্রহণের দিনই পাল্টা কর্মসূচি তৃণমূলের? বাড়িতেই রবীন্দ্রজয়ন্তী পালনে মমতা

Published : May 08, 2026, 11:28 PM IST
Mamata Suvendu

সংক্ষিপ্ত

Mamata Suvendu: মুখ্যমন্ত্রী হিসেবে ৯ মে, শনিবার রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আর ঠিক ঐদিনই পাল্টা কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জানা যাচ্ছে, নিজের বাড়িতেই রবীন্দ্রজয়ন্তী পালন করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Suvendu: জমজমাট শনিবার। একদিকে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান এবং অন্যদিকে, বিরোধী দলের কর্মসূচি। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান পশ্চিমবঙ্গে (mamata banerjee news)। পরাজিত তৃণমূল। উল্টোদিকে ২০৭ টি আসন নিয়ে বাংলার মসনদে বিজেপি (BJP Government West Bengal)। ছাব্বিশের রায় গেরুয়া শিবিরের পক্ষে। কার্যত, রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। 

শুভেন্দুর শপথের দিন রবীন্দ্রজয়ন্তী পালন করবে তৃণমূল

নতুন সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। যিনি এতদিন ছিলেন বিরোধী দলনেতা। আর যিনি ছিলেন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দল রাজ্যের প্রধান বিরোধী হলেও তিনি বিরোধী নেত্রী নন। কারণ, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছেই পরাজিত হয়েছেন। 

মুখ্যমন্ত্রী হিসেবে ৯ মে, শনিবার রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। আর ঠিক ঐদিনই পাল্টা কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জানা যাচ্ছে, নিজের বাড়িতেই রবীন্দ্রজয়ন্তী পালন করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

 

গান গাইবেন ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয়

সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর, এটিই তৃণমূলের পক্ষ থেকে প্রথম কোনও আনুষ্ঠানিক কর্মসূচি। শনিবার, মমতার বাড়িতে এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। তবে বিরাট কোনও আয়োজন করা হয়নি।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, ব্রিগেডে যখন শুভেন্দু এবং বিজেপির মন্ত্রিসভার বাকি সদস্যরা শপথ নেবেন, ঠিক তখনই নিজের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা। তবে নিছকই কি রবীন্দ্রজয়ন্তী পালন? নাকি সেই অনুষ্ঠান থেকেই কোনও বড় বার্তা দিতে চাইছেন তৃণমূল নেত্রী? সেইদিকেও নজর থাকছে রাজনৈতিক মহলের। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Agnimitra Paul: শুভেন্দু CM ঘোষণা হতেই কর্মীদের বিশেষ বার্তা অগ্নিমিত্রার! দেখুন
BJP News: ঘরের ছেলে এবার মুখ্যমন্ত্রী! শুভেন্দুর খুশিতে গেরুয়া আবীরে ভাসল কাঁথি