বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক, ভাইয়ের হাতে খুন দাদা

Published : Sep 06, 2019, 08:09 PM IST
বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক, ভাইয়ের হাতে খুন দাদা

সংক্ষিপ্ত

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ঘটনা খুড়তুতো ভাইয়ের হাতে খুন দাদা অভিযুক্ত দু' জনকে গ্রেফতার করেছে পুলিশ  

দেওরের সঙ্গে অবৈধ সম্পর্ক। পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। তাই প্রেমিক দেওরের সঙ্গে ছক কষে স্বামীকে খুন করল স্ত্রী। খুনের পরে নিজেই পাড়া প্রতিবেশীকে ডেকে নজর অন্য দিকে ঘোরাতে চাইলেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরাই পড়ে গেলেন স্ত্রী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রেমিককেও। 

শুক্রবার এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম খোকন মান্ডি (৪০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় গৃহশিক্ষক ছিলেন খোকন মান্ডি। শুক্রবার মাঝরাতে তাঁর স্ত্রী রূপালী মান্ডির চিৎকারেই খোকনকে খুনের কথা জানতে পারেন প্রতিবেশীরা। রূপালী দাবি করেন, মাঝরাতে তিনি ঘুম ভেঙে খোকনকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মাথার পিছন দিকে ভারী কিছুর আঘাত ছিল। 

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথম থেকেই ত্রিকোণ প্রেমের সম্ভাবনা খতিয়ে দেখছিল। তদন্তকারীরা জানতে পারেন, খোকনের প্রতিবেশী এবং সম্পর্কে খুড়তুতো ভাই শঙ্কর মান্ডির সঙ্গে সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল নিহতের স্ত্রীর। এই সূত্রেই দু' জনকে আটক করে জেরা শুরু করে পুলিশ। জেরায় ভেঙে পড়ে রূপালী এবং তার প্রেমিক স্বীকার করে নেয়, পরিকল্পনা করেই খোকনকে খুন করা হয়েছে। এর পরেই দু' জনকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থাতেই খোকনের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করে তাঁর ভাই শঙ্কর। আর স্বামীকে খুন করতে প্রেমিককে সাহায্য় করে নিহতের স্ত্রী রূপালী। 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Delhi Missing Incidents - রাজধানীতে নিখোঁজের স্রোত! বছরের প্রথম মাসেই নিখোঁজ ৮০৭ জন
WB DA news: দীর্ঘ অপেক্ষার অবসান! আজ ডিএ মামলার রায় দান, সুপ্রিম কোটের দিকে তাকিয়ে গোটা রাজ্য