ছাগল নিয়ে বিবাদ, এলোপাথাড়ি গুলি তৃণমূল কর্মীকে

arka deb |  
Published : Jun 21, 2019, 06:50 PM IST
ছাগল নিয়ে বিবাদ, এলোপাথাড়ি গুলি তৃণমূল কর্মীকে

সংক্ষিপ্ত

পুরানো বিবাদের জেরে বাড়িতে ঢুকে এক তৃনমূল কংগ্রেস সমর্থককে এলোপাথাড়ি গুলি করে খুন করা হল।  এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে । বসানো হয়েছে পুলিশ পিকেট

পুরনো বিবাদের জেরে বাড়িতে ঢুকে এক তৃনমূল কংগ্রেস সমর্থককে এলোপাথাড়ি গুলি করে খুন করা হল। মৃত ব্যাক্তির নাম  শাকাতু মহম্মদ ( ৬৫)।  ঘটনাটি  ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটিখুন্তি এলাকার মৌলানীগছ গ্রামে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ।

খবর জানাজানি হতেই এদিন ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ইসলামপুর থানার আগডিমটিখুন্তি অঞ্চলের মোলানীগছ গ্রামের বাসিন্দা কবির ও পাসারুলের সাথে একটি ছাগল নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ওই গ্রামেরই বাসিন্দা শাকাতু মহম্মদের। আজ সকালে শাখাতু মহম্মদ নিজের বাড়িতেই বসেছিলেন।  অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ আমির ও পাসারুল আলম এসে আচমকা শাখাতু মহম্মদকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শাখাতু মহম্মদ। স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ শাখাতু মহম্মদকে ইসলামপুর মহকুমা  হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশবাহিনী।  মৃত শাখাতু মহম্মদের ছেলে মমতাজ আলি জানিয়েছেন কেন তাঁর বাবাকে ওরা গুলি করল তা তিনি কিছুই জানেন না। তাঁর বাবা বাড়িতেই ছিলেন, সেসময় বাড়িতে তারা কেউই ছিলেন না। আচমকা মহম্মদ কবির ও পাসারুল আলম নামে দুই ব্যাক্তি গুলি করে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বার্তা মমতার? জনসভা থেকে বললেন, "সাহস থাকলে আমার গাড়ি চেক করুন"
Ratna Chatterjee TMC Candidate Profile: সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি