Manas Bhunia: 'তৃণমূলে থেকে আর কাজ করার সুযোগ নেই,' দল ছাড়লেন মানস ভুঁইয়া

Published : Jun 13, 2026, 11:14 PM IST
Manas Bhunia

সংক্ষিপ্ত

AITC Crisis: এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Assembly Elections) পর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্কট তৈরি হয়েছে। ভোটের ফল প্রকাশের দেড় মাসের মধ্যেই দল কার্যত রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। দুর্নীতির দায়ে একের পর এক নেতা-কর্মী গ্রেফতার হচ্ছেন, নেতা-কর্মীরা দল ছাড়ছেন। যত দিন যাচ্ছে সঙ্কট বাড়ছে।

DID YOU KNOW ?
কংগ্রেসে ফিরবেন মানস?
সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভুঁইয়া তৃণমূল কংগ্রেস ছাড়ার পর এবার কংগ্রেসে ফিরতে পারেন বলে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে।

Manas Bhunia Leaves AITC: তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করা নেতাদের তালিকায় নতুন সংযোজন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের প্রাক্তন বিধায়ক মানস ভুঁইয়া। শনিবার সন্ধেবেলা দল ছাড়ার কথা ঘোষণা করেছেন রাজ্যর প্রাক্তন মন্ত্রী এবং রাজ্যসভার (Rajya Sabha) প্রাক্তন সাংসদ মানস। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। মমতাকে লেখা চিঠিতে মানস জানিয়েছেন, 'আমি এতদ্বারা তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি। অনুগ্রহ করে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করুন।' তৃণমূল কংগ্রেস ছাড়ার কারণ হিসেবে মানস জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতিতে তৃণমূলে থেকে আর কাজ করার সুযোগ নেই। তাই আমি তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে রাজনীতি ও সমাজসেবা আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই, আমি রাজনীতি থেকে দূরে যাব না। তবে কী সিদ্ধান্ত নেব, তা আগামী দিনে আমি সবাইকে জানিয়ে দেব।’

শুভেন্দুর জন্য গর্বিত মানস!

এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Assembly Elections) নিজের খাসতালুক সবংয়ে হেরে গিয়েছেন মানস। একদা তাঁর অনুগামী হিসেবে পরিচিত বিজেপি (BJP) প্রার্থী অমল পাণ্ডার কাছে ১১ হাজারেরও বেশি ভোটে হেরে যান মানস। এরপর থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিচ্ছিলেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর প্রশংসা করে মানস বলেন, 'শুভেন্দু মেদিনীপুরের ছেলে। ওর জন্য আমার গর্ব হয়।' তখন থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছিল, তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। শনিবার সেই জল্পনা সত্যি হল।

এবার কী করবেন মানস?

দীর্ঘদিনের রাজনীতিবিদ মানস। তিনি রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই কংগ্রেসে ছিলেন। তারপর ২০১৬ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এরপর তিনি বিধায়ক পদ ছেড়ে রাজ্যসভার সাংসদ হন। ২০২১ সালে ফের সবং থেকে প্রার্থী হয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক হন। এবার তিনি অন্য কোনও দলে যোগ দেবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০১৬
২০১৬ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন মানস ভুঁইয়া।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে জয় পাওয়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন মানস ভুঁইয়া।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Durga Puja 2026: এবার কী বন্ধ হচ্ছে দুর্গাপুজোর অনুদান? কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারি?
TMC Crisis: এবার মমতাকে ছেড়ে বিজেপিতে সুদীপ? ক্ষোভে ফেটে পড়ে কী বললেন কুণাল-কল্যাণ?