Train Cancel: ফের ভোগান্তি! ৪ দিনের মেগা ব্লক, বাতিল একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন, রইল তালিকা

Published : Jul 21, 2026, 08:25 AM ISTUpdated : Jul 21, 2026, 09:03 AM IST
LOCAL TRAIN

সংক্ষিপ্ত

ফের ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা। প্রতিদিন লক্ষাধিক মানুষ যাওয়া আসা করেন হাওড়া দিয়ে। এবার ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত বাতিল থাকবে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন।

ফের ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা। প্রতিদিন লক্ষাধিক মানুষ যাওয়া আসা করেন হাওড়া দিয়ে। এবার ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত বাতিল থাকবে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন। জেনে নিন কোন পথে গেলে সমস্যায় পড়বেন। তেমনই হিসেব করে নিন নিত্যদিন আপনার গন্তব্যে পৌঁছাবেন কী করে। সদ্য প্রকাশ্যে এল তালিকা। এবার হবে পাওয়ার ব্লকের কাজ। যে কারণে টানা ৪ দিন ধরে একাধিক রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সদ্য প্রকাশ করেছে সেই তালিকা। যেখান থেকে জানতে পারবেন কোন কোন ট্রেন বাতিল থাকবে। লোকাল ট্রেন যেমন বাতিল করা হবে তেমনই এক্সপ্রেসের ক্ষেত্রেও এসেছে বদল। হাওড়া স্টেশনের বদলে একাধিক ট্রেন ছাড়বে সাঁতরাগাছি থেকে। এক ঝলকে দেখে নিন সেই তালিকা। জেনে নিন ২৪ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত কী কী পরিবর্তন আসতে চলেছে লোকাল ও এক্সপ্রেস ট্রেন চলাচলে।   

৩৮৮০১- হাওড়া- মেদিনীপুর গ্যালোপিং লোকাল

৩৮৭০৩- হাওড়া- খড়দপুর লোকাল

৩৮৮০৩- হাওড়া- মেদিনীপুর লোকাল

৩৮৭০৫- হাওড়া- খড়গপুর লোকাল

৩৮৯০৩- হাওড়া- আমতা লোকাল

৩৮৮০৫- হাওড়া- মেদিনীপুর লোকাল

৩৮৩০২- মেচেদা- হাওড়া লোকাল

৩৮৩০২- পাঁশকুড়া- হাওড়া লোকাল

৩৮৮০২- মেদিনীপুর- হাওড়া লোকাল

৩৮৭০২- খড়দপুর- হাওড়া লোকাল

৩৮৮০৮- মেদিনীপুর - হাওড়া গ্যালোপিং লোকাল

৩৮৭০৬- খড়গপুর- হাওড়া লোকাল

৩৮৯০৪- আমতা- হাওড়া লোকাল

৩৮৮২২- মেদিনীপুর- হাওড়া গ্যালোপিং লোকাল

এদিকে আবার পরিবর্তন আসছে একাধিক এক্সপ্রেসের ক্ষেত্রেও। হাওড়া- হাতিয়া ক্রিয়া যোগ এক্সপ্রেস, হাওড়া- স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া- এমনজিআর চেন্নাই সেন্ট্রাল মেল, বেঙ্গালুরু- হাওড়া দুরন্ত এক্সপ্রেস, কান্তাবাঞ্জি- হাওড়া ইস্পাত এক্সপ্রেস, বেঙ্গালুরু- হাওড়া হামসফর এক্সপ্রেস, পুরী- হাওড়া ধৌলি এক্সপ্রেস, চেন্নাই- হাওড়া মেলগুলো হাওড়ার বদলে ছাড়বে সাঁতরাগাছি থেকে। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ও হাওড়া আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়ার বদলে শালিমার স্টেশন থেকে ছাড়বে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

২১ জুলাইয়ের মঞ্চে ২২ মিনিটের বক্তৃতা, মমতার সঙ্গে কথাকাটাকাটির পর সোজা বাড়ির পথে কল্যাণ
Ritabrata Banerjee: ২১ জুলাইয়ের মঞ্চে বড় প্রতিশ্রুতি! শহিদ পরিবারকে মাসে ₹১০ হাজার দেওয়ার ঘোষণা ঋতব্রতর