Mausam net worth: ১ কোটি ১০ লক্ষ টাকা স্থাবর সম্পত্তির মালকিন মৌসম, রইল তাঁর স্বামীর বিপুল সম্পদের হিসেব। কোটি টাকার স্থাবর সম্পত্তি থাকলেও নেই চাষের জমি।
গনিখান চৌধুরীর পরিবারের সদস্য মৌসম বেনজির নূর। কিন্তু বছর কয়েক আগে দল বদল করে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন। রাজ্য সভার সদস্যও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২০২৬ সালের শুরুতে হঠাৎ করেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রত্যাবর্তন। আর তারপরই প্রার্থী।
210
কংগ্রেস প্রার্থী
মৌসম বেনজির নূর কংগ্রেসের মালতীপুর কেন্দ্রের প্রার্থী। সম্প্রতি তিনি মনোনয়ন পেশ করেছেন। সেখানেই তিনি তাঁর সম্পত্তির হিসেব নিকেশ দিয়েছেন। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা আর এফআইআর-এর কথাও জানিয়েছেন।
310
মৌসমের পেশা
হলফনামায় মৌসম জানিয়েছেন, তিনি পেশায় আইনজীবী। তাঁর স্বামী মির্জা কায়েশ বেগও আইনজীবী। তাঁর আয়ের মূল উৎসই হল বেতন আর ভাতা। তিনি দীর্ঘ দিনের সাংসদ। এই প্রথম বিধানসভা নির্বাচনে লড়ছেন মৌসম।
মৌসম জানিয়েছেন, ২০২০-২১ অর্থবর্ষে মৌসমের বার্ষিক আয় ছিল ৭ লক্ষ ২৩ হাজার ৬০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ১০ লক্ষ ৯৭ হাজার ৩৯০ টাকা। তাঁর স্বামীর ২০২০-২১ অর্থবর্ষে আয় ছিল ৪ লক্ষ ৯৮ হাজার ৫৯০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ৭ লক্ষ ১ হাজার ৭৫০ টাকা।
510
হাতে নগদ কর্তাগিন্নির
মৌসম জানিয়েছেন, তাঁর হাতে রয়েছে নগদ ৭৫ হাজার টাকা। স্বামীর হাতে নগদ রয়েছে ৭৫ হাজার টাকা।
610
মৌসমের গয়না
মৌসমের কাছে ১৭০ গ্রাম সোনার গয়না রয়েছে। যার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা। স্বামীর কাছে ২৫ গ্রাম সোনার গয়না রয়েছে। যার বাজারমূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।
710
মৌসমের গাড়়ি
মৌসমের দুটি স্করপিও গাড়ি রয়েছে। যার মূল্য ২২ লক্ষ টাকা। স্বামীরও দুটি গাড়ি রয়েছে। সেগুলির বাজারমূল্য ২১ লক্ষ ৭৯ হাজার ৫০৬ টাকা।
810
মৌসমদের অস্থাবর সম্পত্তি
মৌসমের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৬ লক্ষ ৮৯ হাজার ৯৮৮ টাকা। তাঁর স্বামীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪২ লক্ষ ২০ হাজার ৫৭১ টাকা।
910
মৌসমদের স্থাবর সম্পত্তি
মৌসম বা তাঁর স্বামীর নামে কোনও কৃষি বা বাস্তু জমি নেই। মৌসমের মোট স্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ১০ লক্ষ। তাঁর স্বামীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। ব্যাঙ্কে ৪২ লক্ষ টাকা ঋণ রয়েছে মৌসমের। তাঁর স্বামীর একটি ব্যাঙ্কে ১২ লক্ষ ৪৯ হাজার ৭৫৫ টাকার ঋণ রয়েছে।
1010
অপরাধ ও শিক্ষাগত যোগ্যতা
হলফনামায় মৌসম জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কোনও থানায় কোনও এফআইআর রুজু হয়নি। কোনও মামলায় তিনি বিচারাধীনও নন।
মৌসম ২০০৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.