Train Cancelled: ৭ দিন ধরে বাতিল থাকবে একাধিক ট্রেন, পুজোর মুখে ভোগান্তি যাত্রীদের

Published : Oct 12, 2026, 03:52 PM IST
Bengaluru-Mangaluru-Madgaon Special Express train on October 1

সংক্ষিপ্ত

পুজোর মুখে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে পরিকাঠামো উন্নয়ন এবং রায়গড়া ডিভিশনে ধসের কারণে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত একাধিক প্যাসেঞ্জার, মেমু ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ কমানো বা রুট বদল করা হয়েছে।

পুজোর মুখে খারাপ খবর। বাতিল হল একগুচ্ছ ট্রেন। সদ্য দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের জরুরি ট্র্যাক ও পরিকাঠামো উন্নয়নে কাজের জন্য ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে বেশ কিছু প্যাসেঞ্জার ও মেমু ট্রেন। জেনে নিন কবে কোন ট্রেন বাতিল থাকবে।

১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে আসানসোন-আদ্রা-আসানসোল মেমু। ১৫ ও ১৭ অক্টোবর আসানসোল-পুরুলিয়া-আসানসোন মেমু এবং ১২,১৫, ১৭ অক্টোবর খড়গপুর-টাটানগর-খড়গপুর এবং ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমুও বন্ধ থাকবে।

তেমনই যাত্রাপথ কমবে একাধিক ট্রেনের। ১২, ১৫, ১৭ অক্টোবর আদ্রা-বরাভূম-আদ্রা মেমু ও আসানসোন-টাটানগর- আসানসোল মেমু ট্রেনটিকে আদ্রার বদলে পুরুলিয়া পর্যন্ত চালানো হবে। সেখান থেকেই আবার যাত্রা শুরু করবে ট্রেন। ১৫, ১৭ অক্টোবর টাটানগর- আসানসোল- বরাভূম মেমু আসানসোলের বদলে আদ্রা স্টেশনে যাত্রা শেষ করবে।

১৫ অক্টোবর টাটানগর-হাতিয়া এক্সপ্রেসটির স্বাভাবিক রুট বদল করে চান্ডিল-গুন্ডা বিহার- মুরি হয়ে চালানো হবে। শুধু ট্রেন বাতিল বা রুট বদল না। বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক বিপর্যয়। পুর্ব উপকূল রেলের রায়গড়া ডিভিশনে আচমকা ধস নামায় একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল হয়েছে।

তেমনই ১৩ থেকে ২০ অক্টোবর রৌরকেলা-জগদলপুর এক্সপ্রেস এবং ১৪ থেকে ২১ অক্টোবর জগদলপুর-রৌরকেলা এক্সপ্রেস বাতিল থাকবে। ১৩ থেকে ২০ অক্টোবর হাওড়া-জগদলপুর এক্সপ্রেসের রুট কাটছাঁট করে কোরাপুট পর্যন্ত চালানো হবে। ১৫ থেকে২২ অক্টোবর পর্যন্ত জগদলপুর-হাওড়া এক্সপ্রেস জগদলপুরের বদলে কারাপুট থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হবে।

অর্থাৎ, পুজোর মুখে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে পরিকাঠামো উন্নয়ন এবং রায়গড়া ডিভিশনে ধসের কারণে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। ১২ থেকে ২২ অক্টোবর পর্যন্ত একাধিক প্যাসেঞ্জার, মেমু ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ কমানো বা রুট বদল করা হয়েছে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Cal HC On CPIM: দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে আদালতে CPIM, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে চ্যালেঞ্জ বামেদের
Cal HC On Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষকে ডিম থেরাপির অভিযোগ, তৃণমূল বিধায়কের নিরাপত্তা নিয়ে বড় নির্দেশ আদালতের