Milan Pradhan Congress: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, ভোটে লড়বেন রাস্তায় নেমেই

Published : Sep 29, 2026, 10:57 PM IST
Milan Pradhan Congress: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, ভোটে লড়বেন রাস্তায় নেমেই

সংক্ষিপ্ত

Milan Pradhan Congress: মঙ্গলবার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিন সপ্তাহের জন্য মিলন জামিন পাবেন। অর্থাৎ, জেলের বাইরে থেকেই ভোটে লড়বেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী (Milan Pradhan Congress)। অন্তর্বর্তী জামিনের মেয়াদ থাকবে আগামী ৩ সপ্তাহ পর্যন্ত।

Milan Pradhan Congress: আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র নির্বাচনে লড়ার জন্যই এই অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। জানা যাচ্ছে, মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া ৬টি মামলাতেই আপাতত জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তিন সপ্তাহের জন্য মিলন জামিন পাবেন। অর্থাৎ, জেলের বাইরে থেকেই ভোটে লড়বেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী (Milan Pradhan Congress)। অন্তর্বর্তী জামিনের মেয়াদ থাকবে আগামী ৩ সপ্তাহ পর্যন্ত। ঠিক ২১ অক্টোবর, মামলাটি ফের শুনবে উচ্চ আদালত। তবে মিলনকে আপাতত জামিন দিলেও, একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। নির্বাচনী প্রক্রিয়া শেষ হলেই হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে মিলন প্রধানকে। সকাল ৮.৩০ মিনিট এবং রাত ৯.৩০ মিনিটে, সংশ্লিষ্ট থানায় ফোন করে তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলতে হবে তাঁকে।

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট

প্রসঙ্গত, জামিন চেয়ে গত বুধবার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মিলন। তাঁর আইনজীবীরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাদের মক্কেলের জামিনের আবেদন করতে চান বলে জানান। এক্ষেত্রে তাদের বক্তব্য ছিল, মিলন হলেন উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদনের শুনানি করতে অনেকটা সময় লাগবে। তাই আদালত মামলা দায়ের করার অনুমতি দিক এবং সেই মামলার দ্রুত শুনানি করা হোক। আইনজীবীদের বক্তব্য শোনার পর, জামিনের মামলা দায়েরের অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

ভোটে লড়বেন রাস্তায় নেমেই

বৃহস্পতিবার বিচারপতি ঘোষ বলেন, উপনির্বাচনে মিলনকে লড়তে দেওয়া হোক। তিনি অন্তর্বর্তী জামিন দিচ্ছেন এক্ষেত্রে। তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ, ‘‘আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি। তিনি নির্বাচনে অংশ নিন। বাকিটা মামলার ভাগ্যের উপর নির্ভর করবে।’’ তারপরেই শুক্রবার বিকেলে, শুনানির দিন ঘোষণা করা হয়। কিন্তু শুক্রবারও জামিন পাননি মিলন প্রধান। চারটি মামলায় জামিন চেয়ে তাঁর আবেদনের শুনানি হয় সেইদিন। আর দুটি মামলাতেও তিনি জামিনের জন্য আবেদন করেন। অবশেষে আসন্ন উপনির্বাচনে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ritabrata Banerjee : গৃহবন্দি হলে কী করে বেরোলেন! মমতাকে তীব্র কটাক্ষ ঋতব্রতর
'সবুজ সাথী' বদলে 'সারথি'! শুরু বিনামূল্যে সাইকেল বিতরণ