'বিজেপি টর্চ লাইট দেখিয়ে বলেছে সূর্য'! এই কথা বলেই দলবদল করে তৃণমূলে কার্শিয়াং-এর বিষ্ণুপ্রসাদ

Published : Feb 19, 2026, 03:38 PM IST
MLA Vishnu Prasad Sharma leaves BJP and joins TMC

সংক্ষিপ্ত

Vishnu Prasad Sharma: ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বঙ্গভঙ্গের অন্যতম দাবিদার বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি জানিয়েছেন, বিজেপিতে থেকে তিনি কাজ করতে পারছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতেই ঘাসফুল পাতাকা হাতে তুলে নিচ্ছেন।

ভোটের মুখে বড় ভাঙন বিজেপিতে। তাও আবার উত্তরবঙ্গে। যেখানে বিজেপির শক্তি দক্ষিণবঙ্গের তুলনায় অনেকাই বেশি বলে দাবি করে গেরুয়া শিবির। পাহাড়়ের বিজেপি নেতা ও কার্শিয়াং-এর বিধায়ক বিষ্ণপ্রসাদ শর্মা এবার শশী পাঁজা ও ব্রাত্য বসুর উপস্থিতিতে হাতে তুলে নিলেন ঘাসফুল পতাকা। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের খাতায় নাম লেখালেন।

বিষ্ণু প্রসাদ শর্মা-

কার্শিয়াং-এর ক্ষুব্ধ বিজেপি নেতা। তিনি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন পাহাড়ের উন্নয়নের জন্য বঙ্গভঙ্গের প্রয়োজন রয়েছে। উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে আলাদা হওয়া জরুরি। কিন্তু বিজেপি তাঁর পালে হাওয়া দিলেও দুই বঙ্গকে ভাগ করার জন্য তেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়নি। তাতেই রীতিমত বিরক্ত ছিলেন বিষ্ণপ্রসাদ শর্মা। আর সেই কারণেই বৃহস্পতিবার তৃণমূল ভবনে গিয়ে হাতে তুলে নেন তৃণমূলের পতাকা।

 

 

রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ

বিধানসভা নির্বাচনের আগে বিষ্ণপ্রসাদের দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিষ্ণুর হাত ধরেই পাহাড়ে আবারও ঘাসফুলের শক্তভিত তৈরি করতে মরিয়ে চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। যদিও অনেকেই ভিন্নতম পোষণ করছেন। অনেকেই বলেছেন, পাহাড়ের রাজনীতি ভিন্ন। সেখানে বিষ্ণুপ্রসাদের দলবদল তেমন কোনও প্রভাব ফেলবে না। তবে তিনি তৃণমূল প্রার্থী হবেন কিনা তা এখন সময়ের অপেক্ষা।

রাজনৈতিক জীবন

বিষ্ণুপ্রসাদ ২০২১ সালে কার্শিয়াং থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হয়ে জিতেছিলেন। তিনি উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার স্লোগান তুলেই কার্শিয়াং-এর মানুষের মন জয় করেছিলেন। কিন্তু গত পাঁচ বছরে সেই দাবির কানাকড়িও পুরণ করেনি কেন্দ্রীয় সরকার। তাতেই বিজেপি বিধায়কের মোহভঙ্গ হয় বলেও দাবি তাঁর ঘনিষ্ট অনুগামীদের। ২০২৪ সালের লোকসভা ভোটে দার্জিলিংয়ে ভূমিপুত্র প্রার্থীর দাবিতে বিজেপি ও তৃণমূলের বিরোধিতা করে নিজেই নির্দল প্রার্থী হিসেব্ লড়াই করেছিলেন। যদিও সেই লড়াই ফলপ্রসূ হয়নি একেবারেই। দার্জিলিং থেকে জিতেছেন আগের সাংসদ রাজু বিস্তাই। এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিজের রাজনৈতিক কেরিয়ারকে অন্য পথে ঘুরিয়ে দিলেন বিষ্ণুপ্রসাদ।

বিষ্ণুপ্রসাদের বক্তব্য

তৃণমূলে যোগ দিয়ে বিষ্ণুপ্রসাদ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাদ্য়ায়ের উন্নয়নের নীতির অধীনে কাজ করার জন্যই তিনি দল বদল করেছেন। তিনি আরও জানিয়েছেন, দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই তিনি পালন করবেন। তিনি বলেন, 'আমি গোর্খা ভাইবোনেদের দ্বারা নির্বাচিত হলেও তাদের জন্য কাজ করতে পারছি না। বিজেপি কথা দিয়েও কোনও কাজ করেনি। বারবার টর্চ লাইট দেখিয়ে বলেছে সেটাই নাকি সূর্য। ওখানে কোনও কাজ হয়নি।'

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

কলকাতা থেকে মামলা দিল্লিতে সরানোর আর্জি হাসিনের, শামিকে নোটিস সুপ্রিম কোর্টের
ভারতীয় ব্যক্তিকে 'বাবা' পাতিয়ে কোচবিহারে বাস, দিনহাটা থেকে ফের গ্রেফতার অবৈধ বাংলাদেশি নাগরিক