MMSBY: হাসপাতালে শুয়ে শুয়েই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার সুবিধে! জানুন আবেদন করার নিয়ম

Published : Aug 24, 2026, 09:37 AM IST

CM Health Scheme: স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড নেই? চিন্তা নেই! আধার যাচাই করেই হাসপাতাল থেকে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ফর্ম, বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনামূল্যে চিকিৎসা। জানুন সম্পূর্ণ প্রক্রিয়া।

PREV
110
চালু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা

স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের বাইরে থাকা রাজ্যের সাধারণ ও দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করল রাজ্য সরকার।

210
বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা

পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা ছাড়াই গোটা পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবে।

310
কারা পাবেন এই সুবিধা

বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম, এমন পরিবারই এই প্রকল্পের আওতায় আসবে। তবে যাঁরা ইতিমধ্যে CGHS বা WBHS-এর মতো সরকারি স্বাস্থ্য বিমার সুবিধা পান, তাঁরা এই যোজনায় যুক্ত হবেন না।

410
রাজ্যজুড়ে হাজারের বেশি হাসপাতাল যুক্ত

পশ্চিমবঙ্গে ১,২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতাল এই প্রকল্পের অন্তর্ভুক্ত, ফলে চিকিৎসার সুযোগ মিলবে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে।

510
আধুনিক হলো স্বাস্থ্যসাথী পোর্টাল

হাসপাতালে ভর্তির সময় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তার জন্য স্বাস্থ্যসাথীর অনলাইন পোর্টালকে আরও আধুনিক করা হয়েছে। যাদের সরকারি স্বাস্থ্যবিমার কার্ড নেই তারাও এবার থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার সুবিধে পাবেন।

610
প্রিন্ট করা কার্ড থাকলে যা হবে

যাঁদের কার্ডের অনুমোদন এখনও বাকি, তাঁদের চিকিৎসা সাময়িকভাবে স্বাস্থ্যসাথীর অধীনেই চালু থাকবে। NFSA ডেটাবেস থেকে তথ্য যাচাই করে পরে তাঁদের PM-JAY-তে যুক্ত করা হবে।

710
ই-কেওয়াইসি ও প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা

৭০ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে তা পোর্টাল থেকেই দ্রুত সম্পন্ন করে দেওয়া হবে।

810
তালিকায় নাম না থাকলে হাসপাতালেই মিলবে ফর্ম

NFSA তালিকায় নাম না মিললে হাসপাতাল থেকেই সংশ্লিষ্ট ব্যক্তির জন্য MMSBY ফর্ম প্রিন্ট করে দেওয়া হবে এবং সাধারণ প্রক্রিয়ায় ভর্তি নেওয়া হবে।

910
আবেদনের জন্য প্রয়োজন ফর্ম-বি

নিকটবর্তী বিডিও অফিস, পুরসভা কার্যালয় বা অফিসিয়াল স্বাস্থ্যসাথী ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে ফর্ম-বি। পরিবারের প্রধানের নাম, ঠিকানা, জেলা-ব্লকের বিবরণ সহ সদস্যদের আধার ও রেশন কার্ড নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।

1010
জমা দিলেই মিলবে ইউনিক নম্বর ও ডিজিটাল কার্ড

প্রয়োজনীয় নথির জেরক্স সহ পূরণ করা ফর্ম জমা দিতে হবে স্থানীয় প্রশাসনিক কার্যালয়ে। যাচাইকরণ শেষ হলেই মিলবে ইউনিক রেজিস্ট্রেশন নম্বর (URN) এবং নির্দিষ্ট ক্যাম্প থেকে ডিজিটাল কার্ড।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories