Mogra: সরকার বদল হতেই পুলিশের জালে পরপর তৃণমূল নেতারা, মগড়াকাণ্ডে তোলপাড়! দেখুন

Mogra: সরকার বদল হতেই পুলিশের জালে পরপর তৃণমূল নেতারা, মগড়াকাণ্ডে তোলপাড়! দেখুন

Published : May 19, 2026, 05:57 PM IST

Mogra: ভোট গণনার রাতে মগড়ায় তাণ্ডব! প্রকাশ্যে মদ-গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় মহিলার শ্লীলতাহানি ও বাড়িতে অস্ত্র নিয়ে হামলা। অবশেষে পুলিশের জালে পলাতক তৃণমূল নেতা গৌতম দাস সহ ৪। বিস্তারিত জানুন।

Mogra: মগড়ায় মহিলাকে শ্লীলতাহানি ও বাড়িতে হামলা, গ্রেফতার তৃণমূল নেতা 'বলো' সহ ৪

প্রকাশ্যে মদ ও গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় এক মহিলাকে শ্লীলতাহানি এবং তার স্বামীকে সপরিবারে মারধরের অভিযোগে মগড়ায় গ্রেফতার হলেন স্থানীয় তৃণমূল নেতা। ধৃতের নাম গৌতম দাস ওরফে বলো। তিনি বিটিপিএস-এর তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক। এই ঘটনায় তার সঙ্গে আরও তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে মগড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৪ জুন ভোট গণনার দিন রাতে মগড়া থানার ত্রিবেনী কিশোরী সংঘ ক্লাবের কাছে এই তাণ্ডব চালানো হয়। আক্রান্ত মহিলার অভিযোগ, এলাকায় প্রকাশ্যে নেশা করার প্রতিবাদ করায় তাদের বাড়িতে অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্তরা। মারধর ও শ্লীলতাহানির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পলাতক ছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা ও কর্মীরা। গতকাল রাতে তারা এলাকায় ফিরতেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মগড়া থানার পুলিশ। সেখান থেকেই গৌতম দাস সহ তন্ময় দাস, প্রবীর সরকার ওরফে কালা এবং সুজিত কুন্ডু ওরফে বাবুকে গ্রেফতার করা হয়। এই মামলায় আগেই দুজনকে গ্রেফতার করা হয়েছিল।

আজ ধৃত চারজনকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়েছে। যদিও আদালতে যাওয়ার পথে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা গৌতম দাস। তার দাবি, "সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।" পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

04:02মহিলাদের ওপর অত্যাচারে জিরো টলারেন্সেই এনকাউন্টার! কী বলছেন সুকান্ত, শঙ্কর-পাপিয়ারা
03:34শুভেন্দুর বিরোধিতায় কি এনকাউন্টারে অভিযুক্তদের পক্ষ নিলেন কল্যাণ-কুণাল-সৌগতরা?
04:36Delhi Pollution : দূষণে ঢেকেছে তাজমহল, ধোঁয়ার আড়ালে প্রেমের সৌধ্য
04:38কালীপূজোর রাতে পরপর তিনটে কালীমন্দিরে রোমহর্ষক চুরি। ঠাকুরের সোনার গহনা নিয়ে উধাও
06:40Rahul Sinha : কিছু শিক্ষিত মাওবাদী এখনও লুকিয়ে, মোদীর দিমাগি নকশাল তত্ত্বে বললেন রাহুল সিনহা
03:21Suvendu Adhikari : নন্দীগ্রামকে ১৫ কোটি টাকার উপহার শুভেন্দু অধিকারীর, সঙ্গে বড় ঘোষণা
04:57Suvendu on Mamata: মমতার ফুল ছোড়া নিয়ে কটাক্ষ শুভেন্দুর! কী শিখতে বললেন?
09:33Garia Crime News: ওরা গান শুনছিল... গড়িয়ার লিভ ইন কাণ্ডে অভিযুক্তার ঠাকুমার হাড়হিম অভিজ্ঞতা শেয়ার
10:53CPIM Book Stall: 'ওরা আছে কোথাও!, ওদের খুঁজতে চিনে যেতে হবে' বুকস্টল ভাঙার অভিযোগে বামেদের চরম খোঁচা শুভেন্দুর
07:15Kalighat Clash Case: 'ওরা ওই এলাকার লোক নয়!' রাত ২টোয় একবালপুর থেকে কারা গিয়েছিল কালীঘাটে? বিস্ফোরক দাবি শুভেন্দুর!
Read more